স্ট্রিম প্রতিবেদক

শিশু রামিসা হত্যার পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যের ডাক দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
বৃহস্পতিবার (২১ মে) ডাকযোগে এবং সামাজিক মাধ্যমে পাঠানো এই চিঠিতে রাষ্ট্রকে কঠোর ও ঐক্যবদ্ধ বার্তা দিতে তারেক রহমানকে অনুরোধ করেন তিনি।
চিঠিতে মজিবুর রহমান মঞ্জু প্রস্তাব করেন, প্রধানমন্ত্রী যেন বিরোধীদলসহ দেশের বিভিন্ন মত ও পথের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে রামিসার শোকাহত পরিবারের পাশে দাঁড়ান। তিনি মনে করেন, এই সম্মিলিত উপস্থিতি শোকগ্রস্ত পরিবারের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি রাষ্ট্রীয় নজির স্থাপন করবে।
চিঠিতে তিনি আরও লেখেন, রামিসার হত্যাকাণ্ড দেশের প্রতিটি নাগরিককে ব্যথিত করেছে। এই সামাজিক বিপর্যয় রাষ্ট্র ও সমাজের সম্মিলিত দুর্বলতাকেই প্রতিফলিত করছে।
এবি পার্টি চেয়ারম্যান বলেন, ঘাতক গ্রেপ্তার হওয়ায় জনমনে কিছুটা স্বস্তি এলেও নারী ও শিশু নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনা উদ্বেগজনক। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর পরিবারটির পাশে দাঁড়ানোতে প্রমাণিত হবে, এমন নৃশংসতার বিরুদ্ধে দল-মত নির্বিশেষে পুরো রাষ্ট্র এক সুতোয় গাঁথা। এই পদক্ষেপ অপরাধীদের বিরুদ্ধে হুঁশিয়ারি এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৩ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
১৯ ঘণ্টা আগে