স্ট্রিম প্রতিবেদক

শাপলা ফুলকে নির্বাচনী প্রতীক চেয়ে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদনপত্র জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার আবেদন ফরম জমা দেওয়ার শেষ দিনে বিকেল ৪টায় দলটির সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল এই আবেদন ফরম জমা দেন।
নিবন্ধন ফরম জমা দেওয়া শেষে আখতার হোসেন বলেন, ‘দলের জেলা-উপজেলা কমিটি, অফিস এবং সদস্য ফরমের যে বাধ্যবাধকতা রয়েছে, এনসিপি সব শর্ত পূরণ করেছে। আমরা আজ বিকেল ৫টার আগেই নিবন্ধন ফরম জমা দিয়েছি। বাকি ডকুমেন্টগুলো ট্রাকে আসছে। আজকেই জমা দেওয়া হবে।’
উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৯০ ক ধারা অনুযায়ী, কোনো রাজনৈতিক দল নিবন্ধন পেতে চাইলে তিনটি শর্তের যেকোনো একটি পূরণ করতে হয়।
শর্তগুলো হলো: স্বাধীনতার পর অনুষ্ঠিত কোনো সংসদ নির্বাচনে দলীয় প্রতীকে কমপক্ষে একটি আসনে বিজয় অথবা সেসব নির্বাচনে দলটির প্রার্থীরা যেসব আসনে অংশ নিয়েছেন, সেসব আসনে মোট ভোটের ৫ শতাংশ অর্জন অথবা কেন্দ্রীয় কমিটিসহ একটি সক্রিয় কেন্দ্রীয় অফিস থাকতে হবে। দেশের অন্তত এক-তৃতীয়াংশ জেলায় জেলা অফিস থাকতে হবে। আর অন্তত ১০০টি উপজেলা বা মেট্রোপলিটন এলাকার থানায় অফিস থাকতে হবে, যার প্রতিটিতে সদস্য হিসেবে কমপক্ষে ২০০ জন ভোটার থাকবে।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী জানান, শাপলা ছাড়াও কলম এবং তৃতীয় অপশন হিসেবে মোবাইল ফোন প্রতীক চাওয়া হয়েছে।
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘আমরা সারা দেশে পাঁচ লাখ মানুষের কাছে থেকে পরামর্শ নিয়েছি এবং বেশির ভাগ মানুষ এনসিপির প্রতীক হিসেবে শাপলা চায়। তাই আমরা শাপলা চেয়েছি।’
এ সময়ে তিনি দাবি করেন, আগামী নির্বাচনে ৪০০ আসনের মধ্যে ৩০০ আসনে জয়ী হয়ে জাতীয় সরকার গঠন করবে এনসিপি।
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘এনসিপি খুব অল্প সময়ে দল সংগঠিত করে নিবন্ধনের জন্য আবেদন ফরম জমা দিয়েছে। এই যাত্রায় বিভিন্ন জেলা ও উপজেলায় অফিস পেতে যেমন সমস্যা সৃষ্টি করা হয়েছে, তেমনি দলে লোক ঢুকিয়ে দিয়ে পদত্যাগের নাটকও করানো হয়েছে। এর মধ্যেই এগিয়ে গেছে এনসিপি।’
পুনর্গঠন চাওয়া ইসিতেই নিবন্ধন ফরম জমা দিলেন কেন, জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘পুনর্গঠন চাইলেও ইসি তো হাওয়া হয়ে যায়নি। ইসি এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। নিয়ম তো মানতেই হবে।’
নিবন্ধন পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু শর্তের সবই আমরা পূরণ করেছি, তাই নিবন্ধন নিয়ে আমরা আশাবাদী।’
এই ইসির অধীনে নির্বাচনে যাবেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানই পুনর্গঠন হচ্ছে। এটাও হবে। এর বাইরে অন্য কোনো অপশন নেই।’

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৫ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৩ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে