স্ট্রিম প্রতিবেদক

অনলাইনে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে কিন্তু অফিশিয়াল ফেসবুক পেজ সচল রয়েছে। সেই পেজে একের পর এক পোস্ট করা হচ্ছে।
গতকাল শনিবার (১০ মে) রাতে আয়োজিত উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে সাইবার স্পেস- সহ আওয়ামীলীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এ দিন মধ্যরাতে ঐ পেইজ থেকে দাবি করা হয়, "অবৈধ সরকারের সব সিদ্ধান্তই অবৈধ। বাংলাদেশের মুক্তিকামী মানুষ সকল অন্যায়ের জবাব দেবে।"
অন্যদিকে শনিবার রাতে উপদেষ্টা পরিষদের প্রায় সোয়া দুই ঘন্টার বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান "আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই অভ্যুত্থানের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস-সহ আওয়ামী লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।"
এই প্রতিবেদন লেখার আগপর্যন্ত পেজটি থেকে সর্বশেষ যে পোস্টটি করা হয় তার ক্যাপশনে লেখা ছিল- 'পাকিস্তানকে খুশি, করিডোর বিতর্ক চাপা দেওয়াই উদ্দেশ্য।' সেখানে দ্যা ওয়াল নিউজ নামের একটি ভারতীয় সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেলের একটি ভিডিও পোস্ট করা হয়। এছাড়াও সাইবার স্পেসে কার্যক্রম নিষিদ্ধ হবার পর পেজটি থেকে পুরোনো একটি পেপার কাটিং-এর ছবি প্রকাশ করা হয়েছে। সেটির ক্যাপশনে লেখা ছিল, 'আইয়ুব খান, ইয়াহিয়া খানের বংশধরেরা আবার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চাচ্ছে । ৭১ এ আওয়ামী লীগ নিষিদ্ধের ফলাফল তাদেরকে আবার মনে করিয়ে দিন।'
ফেসবুকে আওয়ামী লীগের এই ভ্যারিফাইড পেজটি 'Bangladesh Awami League' নামে পরিচালিত হচ্ছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর বেশ কয়েকবার এই পেজটির মাধ্যমে তার লাইভ অডিও সম্প্রচার করা হয়েছিল। পেজটিতে বর্তমানে ৩৯ লক্ষের অধিক ফলোয়ার সংখ্যা রয়েছে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬