স্ট্রিম ডেস্ক

দেশের গণতান্ত্রিক উত্তরণ এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
শনিবার (২০ জুন) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তারা এ আহ্বান জানান।
বক্তারা বলেন, গত ২২ বছরে জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং এর নেতৃত্ব আপসহীন ভূমিকা পালন করেছে। আদর্শিক ও নীতিনিষ্ঠ অবস্থান থেকে দলটি ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সংগ্রামেঅবদান রেখেছে। পাশাপাশি রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রেও ভূমিকা রেখেছে।
বক্তারা আশা প্রকাশ করেন, দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং গণতান্ত্রিক উত্তরণের সংগ্রামে আগামীতেও দলটি দেশ ও জনগণের পক্ষে তাদের ভূমিকা অব্যাহত রাখবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। এছাড়া আরও বক্তব্য দেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৬ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৪ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে