স্ট্রিম প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান মারা গেছেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে রাজধানী স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আব্দুল মান্নানের ছোট ছেলে হাসিব মাহমুদ খান অনিন্দ্য স্ট্রিমকে এই তথ্য জানিয়েছেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন। অনিন্দ্য জানান, তাঁর বাবাকে বেশ কিছুদিন আগে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ব্রেনস্টোকের কারণে তাঁকে প্রথমে আইসিইউতে, পরে লাইফসাপোর্টে রাখা হয়। চিকিৎসকরা জানান– লাইফসাপোর্টে থাকা অবস্থায় মঙ্গলবার দুপুরে বাবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সন্ধ্যায় তিনি চলে গেছেন না ফেরার দেশে।
মৃত্যুর সময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খানের বয়স হয়েছিল ৭৩ বছর। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এই প্রতিমন্ত্রী আওয়ামী লীগের তিনবারের দপ্তর সম্পাদক, দুই মেয়াদে সভাপতিমণ্ডলী ও উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন। রাশিয়া-বাংলাদেশ মৈত্রী সমিতির সভাপতি ছাড়াও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।
ছাত্র জীবন থেকেই আব্দুল মান্নান খান রাজনীতিতে যুক্ত হন। ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স, এলএলবিসহ ডাবল এমএ করেন আব্দুল মান্নান। পরে মস্কো কসমল ইনস্টিটিউট, রাশিয়া থেকে পলিটিক্যাল ইকোনমিক অ্যান্ড বিশ্ব রাজনিতি ও ইতিহাস বিষয়ে লিডারশিপ ডিগ্রি অর্জন করেছিলেন।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৬ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৪ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে