স্ট্রিম প্রতিবেদক

রাজধানীতে রামিসাসহ দেশের বিভিন্ন আলোচিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মশালমিছিল করেছে এনসিপি ঢাকা মহানগর উত্তর। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে দলীয় কার্যালয়ের নিচে প্রাথমিক সমাবেশ শেষে মশালমিছিলটি শুরু হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়।
‘তনু-রামিসা-আছিয়া, বিচার থাকে ঝুলিয়া’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া ফারজানা দিনা এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম।
বক্তব্যে আরিফুল ইসলাম আদীব বলেন, মিরপুরে রামিসা, ক্যান্টনমেন্টে তনু, বসুন্ধরায় মুনিয়া কিংবা ঢাবির শিক্ষার্থী—নারীরা প্রতিনিয়ত নির্যাতন ও হত্যার শিকার হচ্ছেন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর ভেতরেও নেতাদের খুশি করার নামে যৌন নিপীড়নের ঘটনা ঘটছে।
তিনি আরও বলেন, রামিসার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর ভেতরে ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ গঠন করা জরুরি।
ভারপ্রাপ্ত সদস্যসচিব সাদিয়া ফারজানা দিনা বলেন, নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন। নারীদের সম্মান ও শ্রদ্ধার চোখে দেখতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুবশক্তির পশ্চিম অঞ্চলের সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, ওয়াহিদ আলম, খালেদা আক্তার, সহসাংগঠনিক সম্পাদক নুর আমিন খান, যুগ্ম সদস্য সচিব ওয়াহিজ্জামান সুমন, পল্লবী এনসিপির প্রধান সমন্বয়কারী রেহেনা আক্তার রুমা এবং নারী শক্তির কেন্দ্রীয় সদস্য তাহমিনা শারমিন জুথি প্রমুখ।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬