স্ট্রিম সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কমিটি গঠন ও পদ-পদবি নিয়ে বিবাদকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আজাহারুল ইসলাম (৫৫) নামের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনিয়া এলাকার বিএনপির কার্যালয়ে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত আজাহারুল ইসলামের ছেলে মেহেদী হাসান বাদি হয়ে রাজিব, হাসান, মিলন ও আবুল নামের চার জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত সাত থেকে আটজনকে আসামি করে হত্যার অভিযোগে একটি অভিযোগ দায়ের করেছেন।
নিহত আজাহারুল ইসলাম রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি। তিনি নরাবরটেক এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে। আজহারুল ইসলামের দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণা করার উদ্দেশ্যে কাঞ্চন পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ত্রিশকাহনিয়া এলাকার বিএনপির কার্যালয়ে নেতাকর্মীরা আলোচনা করছিলেন। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় বিএনপি নেতা রাজিব ও হাসান মিয়ার সঙ্গে অপর স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ মিয়ার ৯ নং ওয়ার্ড বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কমিটি ও পদবি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে আজহারুল ইসলামের বুকে কিল-ঘুষি মারার অভিযোগ উঠেছে বিএনপি নেতা রাজিব ও হাসানের বিরুদ্ধে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় ইসলামকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আহত হন স্বেচ্ছাসেবক দল নেতা সবুজ মিয়া ও এমারত মিয়া। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে ।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী, নিহতের স্বজন ও এলাকাবাসী বলেন, পদবি নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। ঝগড়া থামাতে গেলে আজহারুল ইসলামকে আঘাত করা হয়। সঙ্গে সঙ্গে তিনি পড়ে যান। আমরা এই হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, ‘আজহারুল ইসলামের মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিয়েছেন, মামলা প্রক্রিয়াধীন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপি নেতৃত্বাধীন এই মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ ৪২ জনই নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। নতুনদের মধ্যে ১৭ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী রয়েছেন।
৯ ঘণ্টা আগে
সরকারি দল জুলাইয়ের আকাঙ্ক্ষা ও গণভোটের রায়কে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই মন্তব্য করেন।
৯ ঘণ্টা আগে