স্ট্রিম প্রতিবেদক

নবগঠিত বিএনপি সরকারের সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই কর্মশালা শুরু হয়। এতে উপস্থিত আছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি স্ট্রিমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পঞ্চগড়-১ আসন থেকে শুরু করে প্রথম ব্যাচে ৫২ জন সংসদ সদস্য আজকের এই প্রশিক্ষণে অংশ নিয়েছেন। পর্যায়ক্রমে দলের সব সংসদ সদস্য এই দুই দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণ করবেন।”
দলীয় কার্যালয় সূত্রে জানা গেছে, কর্মশালায় প্রশিক্ষক হিসেবে সাবেক আমলা, অ্যাকাডেমিশিয়ান ও অভিজ্ঞ সাবেক সংসদ সদস্যরা উপস্থিত আছেন। এতে সংসদীয় কার্যক্রম, বিল ও বাজেট প্রণয়ন এবং স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে সংসদ সদস্যদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে, তা বিস্তারিতভাবে তুলে ধরা হচ্ছে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬