স্ট্রিম প্রতিবেদক

বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, পুলিশ হত্যার বিচারের আগে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি বিচার প্রক্রিয়া ও রাষ্ট্র সংস্কার নিয়ে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ট্রাইব্যুনালের রদবদল নিয়ে প্রশ্ন তুলে নাহিদ ইসলাম বলেন, ‘চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে সরানোর মাধ্যমে জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া সুষ্ঠু হবে কি না, তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। শহীদ ও আহত যোদ্ধাদের পাশে না দাঁড়িয়ে এখন পুলিশ হত্যার তদন্ত নিয়ে বেশি আলোচনা হচ্ছে। বিচার যদি নিশ্চিত করতেই হয়, তবে অবশ্যই আগে জুলাই যোদ্ধাদের বিচার নিশ্চিত করতে হবে।’
রাষ্ট্র সংস্কার ও সংসদীয় পরিবেশ নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা শুধু শেখ হাসিনার পতন চাই না, পুরো রাজনৈতিক বন্দোবস্তের সংস্কার চাই। যদি যথাযথ সংস্কার পরিষদ না হয়, তাহলে সংসদে কথা বলার পরিবেশ থাকবে না। আর সংসদে কথা বলা না গেলে দাবি আদায়ে কথা রাজপথে গড়াবে। আমরা সেই রাজপথের প্রস্তুতিও নিচ্ছি।’
নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমাদের রাজনীতির মাঠে পদচারণা ও অস্তিত্বের ভিত্তি হলো জুলাই গণঅভ্যুত্থান। এক হাজারের বেশি ভাইবোনের রক্ত আর হাজারো মানুষের পঙ্গুত্বের বিনিময়ে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। এই আত্মত্যাগকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না।’
বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, ‘গভর্নরকে যেভাবে মব তৈরি করে সরিয়ে দিয়ে একজন ঋণখেলাপি ব্যবসায়ীকে বসানো হয়েছে, তা অত্যন্ত নির্লজ্জ ও অগণতান্ত্রিক কাজ। এসব পদক্ষেপ জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার বিরোধী। লুটপাটের বিচার না করে লুততরাজদের সুযোগ করে দেওয়া হচ্ছে।’
চব্বিশের গণঅভ্যুত্থানের সুফল নিয়ে বিভিন্ন শক্তির অপতৎপরতার অভিযোগ তুলে তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান করেছে ছাত্ররা, রক্ত দিয়েছে সাধারণ মানুষ; কিন্তু তার ফল ভোগ করতে চাইছে নানান রাজনৈতিক শক্তি। আওয়ামী লীগের মতোই অনেকে সংবিধানের দোহাই দিয়ে সংস্কার প্রক্রিয়া ব্যাহত করতে চাচ্ছে। বাংলাদেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান আমরা ঘটতে দেব না। প্রয়োজনে আমাদের জীবনের বিনিময়ে হলেও বিপ্লব রক্ষা করব।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬