স্ট্রিম প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ব্যালট পেপার অরক্ষিতভাবে ছাপানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আরাফাত চৌধুরী। নির্বাচনের আট দিন পর এ অভিযোগ তুললেন তিনি।
মঙ্গলবার রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, রাজধানীর নীলক্ষেতের একটি প্রিন্টিং প্রেসের দোকানে অরক্ষিতভাবে ব্যালট পেপারগুলো ছাপানো হচ্ছিল। দাবির পক্ষে তিনি একটি ছবি ওই পোস্টে সংযুক্ত করেন। ছবিটি ডাকসু নির্বাচনের আগে ৭ সেপ্টেম্বর রাত ১২টা ৫৭ মিনিটে তোলা হয়েছে বলে দাবি করেন তিনি।
আরাফাত অভিযোগ করেন, ‘ব্যালট পেপারে কোনো সিরিয়াল নাম্বার কিংবা কিউআর কোড ছিল না। যে কেউ চাইলে আগে থেকেই যত খুশি তত ব্যালট পেপার ছাপিয়ে রাখতে পারবে।’
নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দীন এ অভিযোগের বিষয়ে স্ট্রিমকে জানান, ছাপানোর কাজ ভেন্ডর করেছে। নির্বাচনের আগে না জানিয়ে এতদিন পরে কেন অভিযোগ করা হচ্ছে, সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। সেইসঙ্গে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলেও দাবি করেন অধ্যাপক জসীম উদ্দীন।
আরাফাত চৌধুরী তাঁর পোস্টে আরও লেখেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আমরা ভোটার উপস্থিতি তালিকা ও ভোট কেন্দ্রের সিসিটিভি ফুটেজ প্রকাশ করার জন্য লিখিতভাবে আবেদন জানিয়েছি। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করতে অস্বীকৃতি জানিয়েছে।’
এ বিষয়ে জানতে চাওয়া হলে জসীম উদ্দীন বলেন, এ বিষয়গুলো নিয়ে এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাবে। তাঁদের দায়িত্ব নির্বাচন পর্যন্ত ছিল।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬