ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ২০: ৩১
সৈকত আরিফ ও ফারহানা মানিক মুনা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা।

শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ১৪তম সম্মেলনে একটি পদ খালি রেখে মোট ২৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হয়েছে।

অন্যান্য পদের মধ্যে সহসভাপতি: ফাতেমা রহমান বিথী ও মোহাব্বত হোসেন মিলন, সহসাধারণ সম্পাদক জিন্নাত আরা সুমু ও সাকিবুল ইসলাম শাফিন, সাংগঠনিক সম্পাদক আরমানুল হক ও আলামিন রহমান, অর্থ সম্পাদক নাসিম খান, দপ্তর সম্পাদক তুহিন ফরাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক পলাশ দে, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক সজীব হোসেন এবং স্কুলবিষয়ক সম্পাদক হয়েছেন নাদিম সিনা।

১৪তম সম্মেলনে একটি পদ খালি রেখে ২৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত
১৪তম সম্মেলনে একটি পদ খালি রেখে ২৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ছবি: সংগৃহীত

জান্নাতুল ফাতেমা অনন্যা, সৃজয় সাহা, মৌমিতা নূর, আজাদ হোসেন, ইমামুল হক, দিদারুল ইসলাম অপু, সাকিবুর রনি, সোহেল রানা, আরিফুল হক ও মশিউর রহমান খাঁন রিচার্ড কার্যকরি সদস্য হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত