স্ট্রিম প্রতিবেদক

আগামী তিন মাসের জন্য গণতন্ত্র মঞ্চের সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে রাজধানীর তোপখানা রোড়ে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় বিশেষভাবে আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে গণতন্ত্র মঞ্চের রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এছাড়া জাতীয় নির্বাচনে মঞ্চের প্রার্থিতা চূড়ান্ত করার ব্যাপারেও জোর দেওয়া হয়।
গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য আকবর খান স্ট্রিমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় অংশ নেন— বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, 'ভাসানী জনশক্তি পার্টি'র চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট কে এম জাবের মিয়া, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম প্রমুখ।
এদিকে বৈঠকের আগে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরামের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে গণতন্ত্র মঞ্চের নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে নেতারা আলোচনা করেন। এ সময় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার বিষয়েও তারা কথা বলেন।
বৈঠকে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬