স্ট্রিম প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতের নির্বাহী পরিষদের দীর্ঘ বৈঠক করেছে। মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে নির্বাহী পরিষদের বৈঠকটি শুরু হয় শনিবার সকাল ৯টায়, আর শেষ হয় রাত সাড়ে ৯টায়।
বৈঠক সূত্রে জানা গেছে, দীর্ঘ এই বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দলের নির্বাচনী ইশতেহার, পলিসি পেপার, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে দলের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। এর বাইরে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিষয়ের কয়েকজন বিশেষজ্ঞ এবং জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের দায়িত্বশীলরাও।
বৈঠক শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন উপলক্ষে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আগামী ২২ জানুয়ারি ঢাকায়, ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গসহ সারা দেশে জামায়াত আমিরের সফরসূচি চূড়ান্ত করা হয়েছে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬