স্ট্রিম প্রতিবেদক

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশন শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও তাঁর সফর সঙ্গীরা। ইউনূসের সফর সঙ্গীদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারাও ছিলেন। বিমানবন্দরে তাঁদের সংবাদ সম্মেলন করার কথা থাকলেও এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ এনে তা বয়কট করেছেন গণমাধ্যমকর্মীরা।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, বিএনপি নেতা হুমায়ুন কবির বিমানবন্দরের ভিআইপি গেটে ব্রিফ করছিলেন। এ সময় সেখানে উপস্থিত এনসিপি নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। একজন গণমাধ্যমকর্মী তাঁদের থামতে বললে এনসিপি নেতা-কর্মীরা সাংবাদিকদের ওপর চড়াও হোন। এরপর সংবাদ সম্মেলন বয়কট করেন সাংবাদিকরা।
ঘটনাস্থলে থাকা একজন গণমাধ্যমকর্মী স্ট্রিমকে বলেন, ‘এনসিপি নেতা-কর্মীদের স্লোগানের কারণে আমরা কাজ করতে পারছিলাম না। সাউন্ড পেতে সমস্যা হচ্ছিল। তখন স্টার নিউজের এক সাংবাদিক তাদের থামতে বলেন। এনসিপি নেতাকর্মীরা আমাদের লাঞ্ছিত করেন। এ ঘটনার প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেন গণমাধ্যমকর্মীরা।’
এ বিষয়ে জানতে চাইলে এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন স্ট্রিমকে বলেন, ‘উপস্থিত সাংবাদিকদের কাছে আমরা দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছি। স্টার নিউজের ওই সাংবাদিকের সঙ্গে আমাদের কথা হয়েছে। আখতার ভাইও তাঁর সঙ্গে কথা বলেছেন।’
এদিকে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক (মিডিয়া) খান মুহাম্মদ মুরসালীন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘আজ তাঁরা (আখতার ও জারা) দেশে ফেরার পর গ্লোবাল লিডারশিপের জায়গায় আমাদের সম্ভাবনা, অর্জন ও চ্যালেঞ্জগুলো সম্পর্কেই মূলত সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আপনাদের কাছে তুলে ধরার কথা ছিল। কিন্তু এরই মধ্যে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। যা দুঃখজনক ও নিন্দনীয়।’
বিজ্ঞপ্তিতে আরও বলা বলা হয়, ‘ইতোমধ্যেই এ ঘটনায় সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। প্রমাণ সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’
এর আগে এনসিপির দুই নেতাকে অভ্যর্থনা জানাতে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় বিমানবন্দরে যান ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। দলটির পক্ষ থেকেই বুধবার রাতে সংবাদ সংগ্রহের আমন্ত্রণ জানানো হয়। সেখানেই এই ঘটনা ঘটে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬