স্ট্রিম প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, ‘স্বৈরাচারী সরকারের পতনের কয়েক দিন পরেই আমি বিভিন্ন জেলা ও উপজেলার সঙ্গে সভা করে বলেছিলাম, স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু অদৃশ্য শক্তি দিনে দিনে মাথাচাড়া দিয়ে উঠবে। সেই কথা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে।’
কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লন্ডন থেকে বিকেল ৪টা ২০ মিনিটে যুক্ত হয়ে ৪০ মিনিট ধরে বক্তব্য দেন তিনি।
তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অনেকগুলো সংস্কার প্রস্তাব দিয়েছে। এসব প্রস্তাবের প্রায় ৯৫ ভাগ সংস্কার প্রস্তাব আরও আড়াই বছর আগে বিএনপি দিয়েছে। সংস্কার কমিশনে বিভিন্ন দল তাদের মতামত দিয়েছে। বিএপিও মতামত দিয়েছে। কোনো কোনো বিষয়ে হয়তো বিএনপির মতপার্থক্য রয়েছে। তবে মানুষের রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার, নিরাপত্তা, কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপি কাজ করতে চায়।’
তারেক রহমান বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচন হবে, তখন আজকের সম্মেলনের মত ঐক্যবদ্ধ থাকলে আমাদের পক্ষে রায় আনতে সক্ষম হব। ৩১ দফার পক্ষে রায় আনতে হলে মানুষের কাছে যেতে হবে। মানুষের রাজনৈতিক-অর্থনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, ঘরে বসে থাকার সময় নেই। সামনে এগিয়ে যেতে হবে। জনগণের রায়ের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হবে।'
তারেক রহমান বলেন, ‘আজ দুটি শপথ নিতে হবে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে, ব্যক্তিগতভাবে কেউ যেন দলকে ব্যবহার করতে না পারে। আর সবাইকে সচেতন থাকতে হবে, কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পারে। জনগণের মাঝে যেন বিভ্রান্তি ছড়াতে না পারে।’
সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, তাতেই দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকা, দুই কক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে।'
শহরের পুরোনো স্টেডিয়ামে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মেলন উদ্বোধন করেন। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাবিবুন-নবী খান সোহেল ও সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক রাষ্ট্রদূত লায়লা বেগমসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬