স্ট্রিম প্রতিবেদক

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং দেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট সমাধানের দাবিতে ‘জনতার সংসদ’ কর্মসূচির ডাক দিয়েছে গণবিপ্লবী উদ্যোগ। বর্তমান সংসদের ওপর অনাস্থা জানিয়ে সরাসরি জনগণের অংশগ্রহণে এই বিকল্প সংসদ আয়োজনের ঘোষণা দিয়েছে প্ল্যাটফর্মটি।
বৃহস্পতিবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো বার্তায় প্ল্যাটফর্মের এক প্রতিনিধি এসব তথ্য জানান
আয়োজকরা জানিয়েছেন, জনতার সংসদে কৃষক, শ্রমিক, ছাত্র ও পেশাজীবীসহ সব স্তরের মানুষের অংশগ্রহণের সুযোগ রয়েছে। এরই মধ্যে সামাজিক মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।
গণবিপ্লবী উদ্যোগের প্রতিনিধি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আরিফ সোহেল বলেন, ‘জুলাইয়ের রক্তাক্ত বিপ্লবের জনআকাঙ্ক্ষা ছিল সংসদ গণমানুষের কণ্ঠস্বর হবে। কিন্তু প্রথম অধিবেশনেই আমরা লক্ষ করেছি জনগণের প্রত্যাশার সঙ্গে বাস্তবতার বিশাল ফারাক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকট ও স্বাস্থ্যখাতের বিপর্যয় সমাধানে এই সংসদ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’
আরিফ সোহেল আরও অভিযোগ করেন, বর্তমান সংসদে কেবল ‘মিনমিনে বিরোধিতা’ চলছে, যা জুলাইয়ের শহিদদের রক্তের সঙ্গে বেইমানি। তিনি বলেন, ‘সংসদ জনগণের পকেটের টাকায় চললেও সেখানে জনগণের সার্বভৌমত্বকে অস্বীকার করা হচ্ছে। জনতার সংসদে আমরা প্রমাণ করব বর্তমান সংসদ জনআকাঙ্ক্ষা থেকে কতটা বিচ্ছিন্ন।’
আয়োজকরা জানিয়েছেন, ‘জনতার সংসদে’ অংশ নিতে আগ্রহীরা ফেসবুকে ‘People's Revolutionary Initiative- PRI’ পেজে গিয়ে নির্ধারিত লিংকের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে আরিফ সোহেলের নেতৃত্বে ‘গণবিপ্লবী উদ্যোগ’ নামক এই প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬