স্ট্রিম প্রতিবেদক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় তিনটি দল থেকে রাজনৈতিক নেতাদের নিয়ে যাওয়াকে নির্বাচনের আগেই আসন্ন নির্বাচনের ফলাফল সম্পর্কে পূর্বাভাস দেওয়ার অপচেষ্টা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এনসিপি নেতা আখতার হোসেনের ওপরে হামলার নিন্দা জানিয়ে দেওয়া বিবৃতিতে তিনি এই মন্তব্য করেছেন।
মাওলানা গাজী আতাউর রহমানের পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘রাষ্ট্রীয় খরচে তিনটি দলকে বিশ্বমঞ্চে উপস্থাপন করার এই প্রচেষ্টা আগামী নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করবে। কারণ লেভেল প্লেয়িং ফিল্ড মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মনস্তত্ত্বের ওপরে অনেকখানি নির্ভর করে। তারা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এমন স্পষ্ট বার্তা পাওয়ার পরে এই দলগুলোর প্রতি পক্ষপাত করবে। নির্বাচনের দায়িত্বে থাকা সরকারের জন্য এরচেয়ে বড় অদূরদর্শীতা আর কিছু হতে পারে না।’
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘তিনি যে রাজনীতিবিদদের সাথে নিয়েছেন, তাদেরকে বিমানবন্দরে আলাদা করে দেওয়া হয়েছে এবং এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ নেতৃবৃন্দের সাথে যা হয়েছে তাতে স্পষ্ট যে, প্রধান উপদেষ্টা রাজনৈতিক নেতৃবৃন্দকে নিরাপত্তাহীনতায় ঠেলে দিয়েছেন। প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় সফরের সহযাত্রীরা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ও নিরাপত্তায় থাকার কথা। কিন্তু নিউইয়র্কের মতো জায়গায় যে ধরণের অব্যবস্থাপনা দেখা গেছে, তা আমাদের শংকিত করে। এই ধরনের উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত সফরেই যদি রাজনীতিবিদদের নিরাপত্তা এভাবে বিঘ্নিত হয়, তাহলে এই সরকারের ব্যবস্থাপনায় জাতীয় নির্বাচনে নেতৃবৃন্দের নিরাপত্তা কেমন হবে তা ভাবতেও আমরা শিউরে উঠছি।’
ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র আরও বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে এবং ক্ষোভ প্রকাশ করছে। একই সঙ্গে দাবী জানাচ্ছে যে, আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপরে হামলাকারীদের ব্যাপারে যুক্তরাষ্ট্রের বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেন তাদেরকে এমন বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হলো, কার অবহেলায় বা দায়িত্বহীনতায় এমন ঘটনা ঘটল, তা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।’

বগুড়া সফরকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তাই করে দেখান।
১ ঘণ্টা আগে
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।
৩ ঘণ্টা আগে
অধিবেশন শুরুর আগেই সকাল সাড়ে ১০টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংসদ ভবনের প্রবেশপথে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মী ও জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা।
১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হচ্ছে বৃহস্পতিবার। এদিন সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে বসছে নতুন সরকারের প্রথম অধিবেশন। অধিবেশন ঘিরে সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে সংসদ সচিবালয়।
২ দিন আগে