স্ট্রিম সংবাদদাতা

চুয়াডাঙ্গায় জামায়াতে ইসলামী কর্মীদের বিরুদ্ধে বিএনপির এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর শহরের পৌর এলাকার নুরনগর কলোনীপাড়ার জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মারধরের শিকার মনজুর আলী (৫২) বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অভিযোগ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশবাসীর কল্যাণ কামনায় ঘোষিত দোয়া কর্মসূচির অংশ হিসেবে তিনি স্থানীয় মসজিদের ইমামকে দোয়ার আয়োজনের অনুরোধ জানান। এর কিছুক্ষণ পর স্থানীয় জামায়াতে ইসলামীর কর্মী মোস্তফা, বাবু, মজনু, খবা, শাহ আলম, ফজলু, ছলেমান, শিপন ও সাহাদতসহ কয়েকজন তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।
আহত মনজুর আলী নুরনগর কলোনীপাড়ার মৃত বাবর আলীর ছেলে। হামলার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ধানের শীষ প্রতীকের পরাজিত প্রার্থী শরীফুজ্জামান শরীফ বলেন, খবর পেয়ে তিনি সদর হাসপাতালে গিয়ে আহত কর্মীর খোঁজখবর নিয়েছেন।
তিনি অভিযোগ করেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই জেলার বিভিন্ন স্থানে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। দোয়া কর্মসূচিকে কেন্দ্র করে মনজুর আলীর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
অন্যদিকে, জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মফিজ উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, প্রথমে তাদের একজন কর্মীকে মারধর করা হয়। এর প্রতিবাদ করতে গিয়ে হাতাহাতির ঘটনা ঘটে এবং ওই বিএনপি কর্মী সামান্য আহত হয়ে থাকতে পারেন। তিনি আরও দাবি করেন, এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন করেছেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় জানান, মনজুর আলীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কিল-ঘুষির আঘাতে এসব চিহ্ন হয়েছে। তবে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, দোয়া কর্মসূচিকে কেন্দ্র করে মসজিদের ভেতরে জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে একজন বিএনপি কর্মী আহত হয়েছেন। সেনাবাহিনীসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৫ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৩ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে