স্ট্রিম সংবাদদাতা

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন শফিকুর রহমান।
তিনি বলেন, আমরা শহীদদের সঙ্গে বেঈমানি করব না। জুলাই যোদ্ধাদের সঙ্গে বেঈমানি করব না। ১৮ কোটি মানুষের সঙ্গে বেইমানি করব না। জীবন দিয়ে হলেও লড়াই করে কথা রাখব।
শফিকুর রহমান বলেন, সারা দেশ আমরা ঘুরেছি, মানুষের একটাই দাবি— গণভোটের রায় বাস্তবায়ন। জনগণ বলে, সরকারি দল ও বিরোধীদল আপনারা হ্যাঁ ভোট দিতে বলেছেন, আমরা হ্যাঁ ভোট বিজয় করে দিয়েছি। এখন আমরা হ্যাঁ ভোটের বাস্তবায়ন দেখতে চাই। এখন কোনো ধানাই-পানাই আমরা মানব না।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, এখন যারা সরকার গঠন করেছেন তারাও মজলুম ছিলেন। কিন্তু তা ভুলে গিয়ে সেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটছেন। সমাজের সব ক্ষেত্রে তাঁরা বেপরোয়া, নির্লজ্জ, দলীয়করণ করে দুর্নীতিকে জাতীয়করণ করছে।
জামায়াত আমির আরও বলেন, শেখ হাসিনা পালিয়েছে। যদি আপনারা ফ্যাসিবাদ কায়েম করেন, আপনাদেরও জনগণ তাড়াবে। ভালোই ভালোই আপনারা মেনে নিন। যদি না মানেন, তাহলে এদেশের মানুষ জীবন দিয়ে, পঙ্গুত্ব বরণ করে, গুলি খেয়ে শিখে নিয়েছেন মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
৩ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
৯ ঘণ্টা আগে
উল্টো টানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো ঢাকার ধামরাইয়ের ৪০০ বছরের ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রা উৎসব। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শুক্রবার (২৪ জুলাই) অনুষ্ঠিত এই ‘উল্টো রথ টান’ উৎসবে যোগ দেন হাজারো ভক্ত।
২৪ জুলাই ২০২৬