স্ট্রিম প্রতিবেদক

ধর্ষকের প্রকাশ্য মৃত্যুদণ্ডকে ‘মধ্যযুগীয়’ বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দেশের ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করেছেন। একই সঙ্গে তিনি অপরাধ দমন ও কার্যকর বিচারব্যবস্থার প্রতি জনগণের প্রত্যাশাকে অবমূল্যায়ন করেছেন।
শুক্রবার (২২ মে) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নির্বাহী পরিষদের এক বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেছেন দলটির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ ।
বৈঠক শেষে প্রচার সম্পাদক হাসান জুনাইদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ইউসুফ আশরাফ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য বাস্তবতা অনুধাবনে ব্যর্থতার পরিচায়ক। দীর্ঘদিন দেশের বাইরে অবস্থানের কারণে তিনি হয়তো আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসন, বিচারহীনতা ও রাষ্ট্রীয় ব্যর্থতার অভিজ্ঞতা থেকে উদ্ভূত জনমনের আকাঙ্ক্ষা পুরোপুরি উপলব্ধি করতে পারছেন না।
তিনি আরও বলেন, প্রচলিত বিচারব্যবস্থা বহু ক্ষেত্রে অপরাধ দমন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে ব্যর্থ হওয়ায় জনগণের মধ্যে কঠোর ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি ক্রমেই জোরালো হয়েছে।
রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগী পরিবারের হতাশা আসলে সমাজের বৃহত্তর অংশের দীর্ঘদিনের ক্ষোভ ও বিচারব্যবস্থার প্রতি অনাস্থার প্রতিফলন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, জনগণের এই বাস্তব অনুভূতিকে উপেক্ষা করে কঠোর শাস্তির দাবিকে ‘মধ্যযুগীয়’ বলে আখ্যায়িত করা সমস্যার সমাধান নয়। যারা মদিনা সনদের আদর্শে রাষ্ট্র পরিচালনার কথা বলেন, তাদের বক্তব্য ও কর্মকাণ্ডে সেই অঙ্গীকারের প্রতিফলন থাকা প্রয়োজন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাওলানা ইউসুফ আশরাফ অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীকে তাঁর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান।
মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক ও মাওলানা কোরবান আলী কাসেমী; যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী; সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল; মাওলানা এনামুল হক মূসা ও মাওলানা আবুল হাসানাত জালালী, প্রচার সম্পাদক মাওলানা হাসান জুনাইদ প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২০ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২০ ঘণ্টা আগে