স্ট্রিম প্রতিবেদক

ঢাকার দুই সিটি করপোরেশনে দলীয় মেয়রপ্রার্থী ঘোষণা করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই নির্বাচনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার কথাও বলেছে দলটি।
সোমবার (১৮ মে) বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম দুই প্রার্থীর নাম ঘোষণা করেন। রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা হয়।
ঢাকা উত্তর সিটিতে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ এবং ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ।
সভায় সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, সারা দেশেই স্থানীয় সরকার নির্বাচনে ইসলামী আন্দোলন এককভাবে অংশ নেবে। কারও সঙ্গে কোনো জোট করবে না।
১৯৮৪ সালে আতিকুর রহমান মুজাহিদের জন্ম। তিনি ব্যবস্থাপনা বিভাগে বিবিএস ও এমবিএস করেন। মুজাহিদ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমসিপি ও এমসিটিএস। ঢাকার নবাবপুরের নির্মাণ ও ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান ‘টেকশোক ঢাকার’ ব্যবস্থাপনা পরিচালক এবং ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট বিজনেস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাচনে নির্বাচিত পরিচালক।
দল সূত্র জানায়, মুজাহিদের ছাত্র রাজনীতিতে হাতেখড়ি ইসলামী ছাত্র আন্দোলনের জেলা প্রচার সম্পাদক হিসেবে। এরপর তিনি বিশ্ববিদ্যালয় ও শহর শাখা এবং সর্বশেষে কেন্দ্রীয় কমিটিতে চার বছর দায়িত্ব পালন করেন। মুজাহিদ ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি এবং ইসলামী আন্দোলনের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কেন্দ্রীয় সম্পাদক।
অন্যদিকে, শেখ ফজলুল করীম মারুফের জন্ম ১৯৯২ সালে। তিনি হিফজুল কোরআন, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক-স্নাতকোত্তর করেছেন। ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন মারুফ। ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হন। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন।
সভায় ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব ফজলে বারী মাসউদ, আশরাফুল আলম, সহকারী মহাসচিব আহমাদ আবদুল কাইয়ুম, সহপ্রচার সম্পাদক শরীয়াতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৬ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬