স্ট্রিম প্রতিবেদক

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের ‘সুনির্দিষ্ট নির্দেশনা’ এবং ‘ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪ আহত- নিহতদের প্রাপ্তি নিয়ে নির্দিষ্ট বক্তব্য’ না থাকায় ঘোষণাপত্র নিয়ে হতাশার কথা জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় জুলাই ঘোষণাপত্র নিয়ে গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘আমরা এই ঘোষণাপত্রে হতাশ, এই জাতি হতাশ’।
এর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ঘোষণাপত্র সংবিধানে স্থান দেওয়া দরকার ছিল। ৫ আগস্ট থেকে এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে তার কোনো নির্দেশিকা নেই।’
এর আগে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্রজনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করে ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
জামায়াতের নায়েবে আমির ডা. আব্দুল্লাহ তাহের বলেন, ‘ঘোষণাপত্র সংবিধানে স্থান দেওয়া দরকার ছিল। ৫ আগস্ট থেকে এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে আমরা শুনেছিলাম, কিন্তু এটা কখন থেকে বাস্তবায়ন হবে, তার কোনো নির্দেশনা নেই।’
তিনি বলেন, ‘শহীদ পরিবার, পঙ্গু যারা আছে তাদের ব্যাপারে কোনো স্পষ্ট নির্দেশনা নাই। যারা শহীদ হয়েছে এবং অংশগ্রহণ করছে তাদের জন্য জাতির পক্ষ থেকে দাবি ছিল যে, তাদের বিভিন্ন উপাধিতে ভূষিত করার জন্য, যেমনটা মুক্তিযুদ্ধে হয়েছে। তাদের জন্য ভাতার ঘোষণা আসছিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কথা বলেছিল। এখানে এর কিছুই স্পষ্টভাবে উল্লেখ হয়নি, সেজন্য আমরা হতাশ।‘
জামায়াতের নির্বাহী কমিটির সভা শেষে বিস্তারিতভাবে প্রতিক্রিয়া দেওয়া হবে বলেও জানান দলটির অন্যতম শীর্ষ এই নেতা।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৪ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪২ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে