স্ট্রিম প্রতিবেদক

ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভ কর্মসূচিতে সশরীরে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন।
আজ রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে আসরের নামাজের পর এ ঘটনা ঘটেছে। সেখানে হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী সম্পর্কে ‘মিথ্যাচার ও কটূক্তি’ করার অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভের ডাক দিয়েছিল ‘আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মরণ পরিষদ’।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিক্ষোভ সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই নাসীরুদ্দীন পাটওয়ারী সশরীরে সেখানে হাজির হন। বিক্ষোভকারীদের ঠিক সামনে অবস্থান নিয়ে তিনি বক্তব্য দেন এবং নিজের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনারা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা তো জানেন, আমি আলেম-উলামাকে কত মহব্বত করি। আপনারা মনে কষ্ট পেয়েছেন, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি নিজেও মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমি আপনাদের মনে এভাবে কষ্ট দিতে চাইনি।’
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আরও লেখেন, ‘আমার কথায় বা আচরণে যারা মনঃকষ্ট পেয়ে থাকেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে নিঃশর্ত দুঃখ প্রকাশ করছি।’
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধর্মীয় অনুভূতি ও আলেম সমাজকে নিয়ে তাঁর পূর্বের কিছু বক্তব্যকে কেন্দ্র করে এই উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তবে তাঁর এই সরাসরি উপস্থিত হয়ে ক্ষমা চাওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৫ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৩ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে