স্ট্রিম প্রতিবেদক

সংরক্ষিত আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করার অনুরোধ করেছেন জোটের আরেক প্রার্থী মনিরা শারমিন। রোববার (৩ মে) রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদনে এই অনুরোধ জানান তিনি।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তাঁর এই রিটের শুনানি সম্পন্ন না হওয়া পর্যন্ত নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন তিনি।
আবেদনপত্রে মনিরা শারমিন জানান, গত ২৩ এপ্রিল বেআইনিভাবে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল, যার বিরুদ্ধে করা আপিলও খারিজ হয়েছে। এরপর তিনি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। সোমবার (৪ মে) হাইকোর্টের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য এই রিট মামলা অপেক্ষমাণ রয়েছে। তিনি চিঠিতে দাবি করেন, যেহেতু এনসিপি প্রথমে তাঁকেই মনোনয়ন দিয়েছিল, তাই আদালতের আদেশ না আসা পর্যন্ত কমিশনের অপেক্ষা করা উচিত।
এ বিষয়ে সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান বলেন, ‘মনিরা শারমিন একদম শেষ মুহূর্তে আবেদন জমা দিয়েছেন। তাই আজ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আগামীকাল সোমবার আমরা চিঠি পর্যালোচনা করব এবং তাঁর অনুরোধের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব।’

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬