স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নেতা ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা, কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি ও অ্যাক্টিভিস্ট মহিউদ্দিন রনি।
শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বেলা সাড়ে ৩টায় তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম। এ ছাড়া এনসিপিতে যোগ দেওয়ার মধ্যে ইসহাক সরকার, নুরুজ্জামান কাফি, মহিউদ্দিন রনিও উপস্থিত ছিলেন। ফেরসামিন হক ফ্লোরা ক্যালিফোর্নিয়া থেকে অনলাইনে যুক্ত ছিলেন।
এ সময় নাহিদ ইসলাম বলেন, ‘নতুন রাষ্ট্রব্যবস্থা গড়তে হলে আমাদের কাজ করে যেতে হবে, নতুনদের যুক্ত করতে হবে। প্রতিসপ্তাহেই আমাদের যোগদান অনুষ্ঠান চলতে থাকবে।’
এ সময় নতুন যোগদান করাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
ইসহাক সরকার বলেন, ‘এনসিপির মাধ্যমে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বিএনপি তার গণতান্ত্রিক জায়গা থেকে সরে গেছে, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়েই এনসিপিতে যুক্ত হয়েছি। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের মূল লড়াই।’
গত ৪ ফেব্রুয়ারি বিএনপি থেকে ইসহাক সরকারকে বহিষ্কার করা হয়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দলীয় সিদ্ধান্ত অমান্য করা এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইসহাক সরকার।
এদিকে সম্প্রতি ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত ও মুখপাত্র শাহরিন সুলতানা ইরাসহ দলটির অন্তত ৩০ জন নেতা এনসিপিতে যোগ দিয়েছেন। এছাড়া এবি পার্টি এবং জুলাই গণ-অভ্যুত্থানের সমন্বয়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও ১৫ নেতা দলটিতে যুক্ত হয়েছেন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬