স্ট্রিম প্রতিবেদক

অবশেষে জুলাই সনদে সই করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় যাচ্ছে দলটির একটি প্রতিনিধি দল।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় এই সই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দলটির মিডিয়া উপ-কমিটির সম্পাদক ইয়াসির আরাফাত গণমাধ্যমে বার্তা পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেন।
এনসিপি সূত্রে জানা গেছে, এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছয় সদস্যের এই প্রতিনিধি দলে আরও থাকবেন, দলটির সদস্যসচি আখতার হোসেন; যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার; যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন; যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।
প্রসঙ্গত, ২০২৫ সালের ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতীয় ঐকমত্য কমিশন এবং বাংলাদেশের ২৫টি রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে এতে সই করে। ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় অংশ নিলেও পাঁচটি দল সনদে সই করেনি। এনসিপি ছাড়া অন্য দলগুলো হলো, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এবং বাংলাদেশ জাসদ।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬