স্ট্রিম প্রতিবেদক

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেছেন, সুপরিকল্পিত ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামায়াতকে ঠকানো হয়েছে। রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী অনিয়ম, জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যুতে জামায়াতের অবস্থান তুলে ধরতে বৃহস্পতিবার (৫ মার্চ) দলীয় সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তোলেন।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে প্রশ্নবিদ্ধ উল্লেখ করে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের দিন সন্ধ্যা থেকেই কেন্দ্র দখল, জাল ভোট এবং জামায়াতের এজেন্টদের জোর করে বের করে দেওয়ার খবর আসতে থাকে। তিনি দাবি করেন, জামায়াত ৫৩টি আসনে সুনির্দিষ্ট অভিযোগ দাখিল করেছে এবং আইনি লড়াই চালিয়ে যাচ্ছে।
তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রিজওয়ানা হাসানের সাম্প্রতিক একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘নির্বাচনে কারচুপি হয়েছে যাতে জামায়াত সংখ্যাগরিষ্ঠতা না পায়। রিজওয়ানা হাসান এই অনিয়মের রাজসাক্ষী। আমরা সরকারের কাছে এর ব্যাখ্যা দাবি করছি।’
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করার সমালোচনা করে তিনি বলেন, ‘এটি অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত নিরপেক্ষতার পরিপন্থি। একটি লন্ডন কন্সপিরেসির মাধ্যমে বর্তমান সরকারকে বিশেষ সুবিধা দেওয়া হয়েছে।’
তাহের অভিযোগ করেন, একটি পক্ষ সুপরিকল্পিতভাবে আদালতের রিট আবেদনের মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। জামায়াত বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা এবং জুলাই সনদের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই জামায়াত নেতা বলেন, বিভিন্ন স্থানে বিরোধী দলের ভোটারদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটছে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬