স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন। বুধবার রাতের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। তাঁর সফরসঙ্গী ছিলেন ছোট ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডা. নওশাদ খান।
সরকারি কোনো নিষেধাজ্ঞা না থাকায় তাঁর বিদেশযাত্রায় আইনগত কোনো বাধা দেখা দেয়নি। চিকিৎসকদের পরামর্শে তিনি এই সিদ্ধান্ত নেন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।
রাষ্ট্রপতির দায়িত্বে আবদুল হামিদের ভূমিকা ছিল দীর্ঘমেয়াদী। ২০১৩ সালে প্রথম দফায় ২০তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। পরবর্তীতে ২০১৮ সালে পুনরায় দায়িত্ব নেন এবং ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্বভার শেষ করেন। দায়িত্ব শেষের পর তিনি রাজধানীর নিকুঞ্জ এলাকায় নিজ বাসায় বসবাস শুরু করেন।
তবে গত বছরের আগস্টের পর তাঁর অবস্থান নিয়ে বেশ গোপনীয়তা দেখা দেয়। জানা গেছে, আবদুল হামিদ রাজধানীর একটি নিরাপদ এলাকায় অবস্থান করছিলেন। এই সময় তাঁর নিরাপত্তা ও বাসস্থানের ব্যবস্থাপনায় নির্দিষ্ট কিছু প্রশাসনিক ও রাজনৈতিক মহলের সহযোগিতা ছিল।
এ দিকে, ছাত্র আন্দোলনের সময় সহিংসতা ও গুলির ঘটনার অভিযোগে একটি মামলা দায়ের হয়, যেখানে আবদুল হামিদসহ ১২৪ জনের নাম উঠে আসে। মামলার তালিকায় ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পরিবারবর্গের সদস্যরাও।
মামলার বিষয়টি চলমান থাকা অবস্থায় আবদুল হামিদের বিদেশযাত্রা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে সরাসরি কোনো নিষেধাজ্ঞা জারি হয়নি, তবে নেপথ্যে কিছু প্রভাবশালী মহলের সক্রিয় সহায়তায় তিনি নির্বিঘ্নে দেশ ত্যাগ করতে সক্ষম হন বলে জানা গেছে। বিমানবন্দর প্রক্রিয়া, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এবং যাত্রা সংক্রান্ত অন্যান্য বিষয়ে তাকে বিশেষ সহায়তা প্রদান করা হয়।
বর্তমানে তিনি থাইল্যান্ডের একটি সুপরিচিত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দেশে ফেরা এবং মামলার প্রসঙ্গে পরবর্তী করণীয় কী হতে পারে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২৫ জুলাই ২০২৬
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬