স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
এ ছাড়া সারাদেশে খুন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ১৫ জুন রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে তারা। আজ বুধবার (১০ জুন) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এ সময় তিনি বলেন, ‘বর্তমান সরকার অতীতের ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। এ সরকার যে সংস্কার চায় না, তা তাদের কাজেই প্রমাণিত হয়েছে। একই সঙ্গে প্রতিবেশী দেশ ক্রমাগত অন্যায় ও বাড়াবাড়ি করে যাচ্ছে। ভিনদেশি নাগরিক থাকলে আন্তর্জাতিক আইন অনুযায়ী ব্যবস্থা না নিয়ে তারা নিজেদের দেশে বসবাসকারীদের জোরপূর্বক এ দেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘সীমান্তে হত্যা এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। সীমান্তে গত তিন মাসে ৫০-এর বেশি পুশ-ইনের চেষ্টা করেছে ভারত। গত ১০০ দিনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ১৯ জন বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ সরকার এ ব্যাপারে যথাযথ ও শক্তিশালী পদক্ষেপ নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’
হামিদুর রহমান আযাদ অভিযোগ করে বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত হত্যা নিয়ে সাম্প্রতিক বক্তব্য জাতীয় নীতির সঙ্গে সুস্পষ্টভাবে সাংঘর্ষিক। কোনো আন্তর্জাতিক আইনেই সীমান্তে সরাসরি গুলির অনুমোদন নেই। এটি মানবাধিকারের চরম ও সুস্পষ্ট লঙ্ঘন।’
তিনি আরও বলেন, ‘দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারে সদা সজাগ থাকবে দেশের সব সচেতন বিরোধী দল। সরকার যেন কোনো ধরনের উদাসীনতার পরিচয় না দেয়, সে ব্যাপারে সাধারণ জনগণকে সর্বদা সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।’ এ সময় সরকারকে নতজানু পররাষ্ট্রনীতি থেকে অবিলম্বে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমি নিজে সশরীরে সীমান্ত এলাকায় ঘুরেছি এবং সাধারণ মানুষের চরম কষ্টের চিত্র দেখেছি। সীমান্তে সরকারের সার্বিক নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক ভূমিকা অত্যন্ত অপ্রতুল। অবিলম্বে বিজিবিকে আরও সুসজ্জিত ও শক্তিশালী করতে হবে।’
সংবাদ সম্মেলনে ১১ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সংসদ নির্বাচন ঘিরে গড়ে ওঠা ১১-দলীয় ঐক্যের শরিকদের মধ্যে দূরত্ব বাড়ছে। বিভিন্ন স্থানে কেন্দ্রঘোষিত কর্মসূচিতে অনেকে যাচ্ছেন না। দুটি দল নিজ থেকেই তাদের নেতাদের না রাখতে বলছে। খেলাফত আন্দোলন এবং খেলাফত মজলিস ঘোষণা দিয়েই নিষ্ক্রিয়।
১৯ ঘণ্টা আগে
নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি দুঃখ প্রকাশ করেন।
২০ ঘণ্টা আগে
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যায় প্রাণহানি ও জনজীবনের ব্যাপক বিপর্যয়ের কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা আগামী ১৫ থেকে ১৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।
২০ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে ‘স্ট্যান্টবাজি ও টেন্ডারবাজিতে ওস্তাদ’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
২১ ঘণ্টা আগে