স্ট্রিম প্রতিবেদক

আজ সোমবার (২০ অক্টোবর) রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াতসহ সমমনা সাতটি দল। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে চতুর্থ পর্বের কর্মসূচি পালন করতে যাচ্ছে দলগুলো। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করাসহ সাতটি অভিন্ন দাবিতে এই কর্মসূচি পালন করবে তারা।
গতকাল রোববার (১৯ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করে আটটি দল। সংবাদ সম্মেলনে হুশিয়ারি দিয়ে বলা হয়, ২৭ অক্টোবরের ভেতর দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন। রাজধানীতে আজ একটি ছাড়া সাতটি দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূটি রয়েছে।
রাজধানীতে আজ জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বিকাল ৩টায় বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, একই জায়গায় বিকেল ৪টায় খেলাফত মজলিস ও রাশেদ প্রধানের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), আসরের নামাজের পরে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বাংলাদেশ খেলাফত মজলিস, একই সময়ে বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ করবে।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কর্মসূচি কখন কোথায় হবে জানতে চাইলে দলটির নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুনামগঞ্জী কোনো তথ্য জানাতে পারেননি। তবে মুজিবুর রহমান হামিদী জানান, আজ তাদের কর্মসূচি রয়েছে। আর দলটির সাংগঠনিক সম্পাদক সুলতান মহিউদ্দীনকে একাধিকবার ফোনে চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্ট্রিমকে জানিয়েছেন, ঢাকার দুটি অংশে তারা কর্মসূচি পালন করবেন। বিকেল ৪টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ করবে মহানগর দক্ষিণ। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যদিকে একই সময়ে মহাখালীতে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশ করবে মহানগর উত্তর।
সমমনা এই দলগুলোর যুগপৎ আন্দোলনে নতুন করে সঙ্গী হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। দলটির মহাসচিব নিজামুল হক নাইম স্ট্রিমকে জানিয়েছেন, আন্দোলনের সঙ্গী হলেও আজ তারা কোনো কর্মসূচি পালন করছেন না। তবে পরের কর্মসূচিগুলোতে তাঁরাও মাঠে থাকবেন।
গত সেপ্টেম্বর থেকে প্রায় অভিন্ন কয়েকটি দাবিতে জামায়াতসহ সাতটি দল বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। প্রথম পর্বে রাজধানীসহ সারা দেশে তিন দিনের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের পর গত ১ থেকে ১২ অক্টোবর পর্যন্ত দ্বিতীয় পর্বের কর্মসূচি পালন করে তারা। এসময় গোলটেবিল আলোচনা, মতবিনিময়, সেমিনার আয়োজন, গণমিছিল ও প্রধান উপদেষ্টা বরারব স্মারকলিপি দেওয়ার মতো কর্মসূচি পালন করেছে তারা।
সর্বশেষ গত ১৪ ও ১৫ অক্টোবর যুগপৎ আন্দোলনের তৃতীয় পর্বে রাজধানীসহ সারা দেশে মানববন্ধন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত আন্দোলন, মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস ও ড. আহমদ আবদুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি। এই সাত দলের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।
অভিন্ন দাবিতে দলগুলো এতদিন পৃথক ব্যানারে সংবাদ সম্মেলন ও কর্মসূচি পালন করে এলেও গতকাল রবিবার (১৯ অক্টোবর) প্রথমবার যৌথ সংবাদ সম্মেলন করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। এতে সমমনা রাজনৈতিক দলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমাদ আবদুল কাদের। তিনি বলেন, সরকারের অবস্থান দেখে মনে হচ্ছে কড়া আন্দোলন ছাড়া তাঁদের দাবি মানা হবে না। ২৭ অক্টোবরের ভেতর দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন তারা।
সংবাদ সম্মেলনে আট দলের ঘোষিত দাবিগুলো হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করে তার ওপর আগামী নভেম্বরে গণভোট আয়োজন করা; আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; আওয়ামী লীগ সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
দাবি আদায়ে আজ ২০ অক্টোবর রাজধানীতে, ২৫ অক্টোবর বিভাগীয় শহরে ও ২৭ অক্টোবর সব জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে দলগুলো।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৬ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৪ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে