স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন শতাধিক নেতাকর্মী। আজ শুক্রবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা এনসিপিতে যোগ দেন বলে জানান দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম।
তিনি জানান, এ সময় রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে আসা নতুন সদস্যদের মধ্যে প্রায় ১২০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় নেতারা নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
যোগদান অনুষ্ঠানে আরিফুল ইসলাম বলেন, 'দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের এনসিপির প্রতি আগ্রহ দিন দিন বাড়ছে। নানা শ্রেণি-পেশার মানুষের এই যোগদান অব্যাহত থাকবে।'
অনুষ্ঠানে নতুন যোগদানকারীদের মধ্য থেকে ৩৫ জনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬