স্ট্রিম ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বিএনপিতে যোগ দিয়েছেন। আর বিশ্ববিদ্যালয়ের হল সংসদের ১০ নেতা যোগ দিয়েছে দলটির অঙ্গ সংগঠন ছাত্রদলে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতারা।
ছাত্রদলে যোগ দেওয়া হল সংসদের নেতারা হলেন- নবাব সলিমুল্লাহ হলের ভিপি ইবনে শিহাব, আল-বেরুনী হলের ভিপি রিফাত আহমেদ শাকিল, আ ফ ম কামালউদ্দিন হলের ভিপি জিএমএম রায়হান কবির, রবীন্দ্রনাথ ঠাকুর হলের ভিপি অমিত বণিক, শহীদ সালাম-বরকত হলের ভিপি মারুফ আহমেদ ও জিএস মাসুদ রানা পাইলট মিন্টু, নওয়াব ফয়জুন্নেসা হলের ভিপি বুবলি আহমেদ, বেগম খালেদা জিয়া হলের ভিপি ফারজানা বিথি, মীর মশাররফ হোসেন হলের জিএস শাহরিয়ার নাজিম রিফাত, শহীদ রফিক-জব্বার হলের জিএস শরীফুল ইসলাম ও আ ফ ম কামালউদ্দিন হলের এজিএস রিপন মন্ডল।
সংবাদ সম্মেলনে আব্দুর রশিদ জিতু বলেন, ‘আমি ১৯৫২ সালের ভাষা আন্দোলন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২০২৪-এর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চেতনা যে দল ধারণ করে সেই দলের রাজনীতি করব বলে আগেই জানিয়েছিলাম। আমি মনে করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই চারটি বিষয়ই মানে এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য বিএনপির কোনো বিকল্প নেই।’
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতির মাধ্যমেই বাংলাদেশপন্থী রাজনীতি, বাংলাদেশের ভাগ্যবদলের রাজনীতি হবে বলে তিনি মনে করেন।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬