স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম, সাধারণ সম্পাদক (সেক্রেটারি জেনারেল) মনোনীয়ত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্যদের ভোটের ভিত্তিতে সংগঠনটির ২০২৬ মেয়াদে নতুন কেন্দ্রীয় সভাপতি হিসেবে নুরুল ইসলাম সাদ্দামকে নির্বাচিত করা হয়। নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি সংগঠনের সর্বশেষ সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
শিবিরের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি পরবর্তী সময়ে সেক্রেটারি জেনারেল মনোনয়ন দেন। নিয়ম অনুযায়ী সাধারণ সম্পাদক হিসেবে সিবগাতুল্লাহকে বেছে নেন নুরুল ইসলাম সাদ্দাম। সিবগাতুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ছিলেন।
এর আগে একই ভেন্যুতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ীতে শাহাদাতবরণকারী কিশোর শহীদ মুনতাসির আলিফের পিতা সৈয়দ গাজিউর রহমান। উদ্বোধনকালে শহীদ পরিবারের সদস্য, আহত ও পঙ্গুত্ববরণকারী এবং গুমের শিকার শিবিরের সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। জুলাই-যোদ্ধা শহীদ শরিফ উসমান হাদির বড় ভাই ওমর ফারুকসহ দেশ-বিদেশের আরও অনেকেই এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সদস্য সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান আনওয়ারুল ইসলাম চান, খেলাফত মজলিসের মহাসচিব ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আহমেদ আব্দুল কাদের এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিরা।

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
১৭ ঘণ্টা আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে