স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে মর্যাদার ভিত্তিতে। সীমান্ত হত্যা অব্যাহত রেখে তাদের মুখে বন্ধুত্বের কথা মানায় না।
শনিবার (১৩ জুন) চট্টগ্রামের লালদিঘি ময়দানে ১১-দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি।
গতকাল শুক্রবার ঢাকায় আসেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি দুই দেশের জনসংখ্যার কথা উল্লেখ করে বন্ধুত্বের বার্তা দেন। একই দিন সন্ধ্যায় মৌলভীবাজার সীমান্তে ভারতের সীমান্ত বাহিনী বিএসএফ এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করে।
এই প্রসঙ্গ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘হাইকমিশনার বন্ধুত্বের কথা বলেছেন। অথচ তিনি যেদিন এসেছেন, মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আমরা বলতে চাই- সীমান্ত হত্যা জারি, কাঁটাতারের বেড়া ও নদীতে বাঁধ দিয়ে কোনো বন্ধুত্ব হয় না।’
তিনি বলেন, ‘বন্ধুত্বের ফয়সালা ১৯৪৭ ও ১৯৭১ সালে হয়ে গেছে। ২০২৪-এ দেশের জনগণ স্পষ্ট জানিয়ে দিয়েছে- এখানে কোনো আধিপত্যবাদী শক্তির স্থান হবে না।’
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, সরকার ব্যাংক দখল, দুর্নীতি ও লুটপাটের পথ বন্ধ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। বাজেটের অর্থ কতটা জনগণের কল্যাণে আর কতটা দলীয় স্বার্থে ব্যয় হবে, তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে।
ইসলামী ব্যাংকের মালিকানা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘জনমনে আশঙ্কা তৈরি হয়েছে- ব্যাংকটি আবার এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। এ বিষয়ে সরকারের ধোঁয়াশাপূর্ণ অবস্থান স্পষ্ট করতে হবে।’
জ্বালানি খাতের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, বিদ্যুৎ সংকটের সমাধান না করে দাম বাড়ানো হয়েছে। আগের স্বৈরাচারী সরকারের বিতর্কিত ও ক্ষতিকর বিদ্যুৎ চুক্তিগুলো এখনো বহাল রাখার খেসারত জনগণকে দিতে হচ্ছে।
সরকারকে গণভোটের রায় মেনে পুলিশ, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বিচার বিভাগে দৃশ্যমান সংস্কার শুরুর আহ্বান জানান তিনি। নাহিদ ইসলামের অভিযোগ, দেশে বর্তমানে বিরোধী রাজনৈতিক কর্মীদের ওপর হয়রানি বেড়েছে। সংসদকে সাধারণ মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে।
ক্ষমতাসীনদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘সরকার যদি আবার স্বৈরতান্ত্রিক পথে হাঁটে, তবে জনগণ প্রতিরোধের পথ বেছে নেবে। নতুন কোনো স্বৈরতন্ত্রকে দেশে মাথাচাড়া দিতে দেব না।’
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আর বিশেষ অতিথি ছিলেন- এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক প্রমুখ।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৬ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৪ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে