স্ট্রিম প্রতিবেদক

ধানমন্ডিতে দলের ব্রিফিংয়ে সাংবাদিককে পেটানোর পর বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। মঙ্গলবার (২৩ জুন) বেলা আড়াইটার দিকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠনের কথাও জানানো হয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোন।
প্রত্যক্ষদর্শীরা স্ট্রিমকে জানান, মিছিল শেষে ব্রিফিং করে জামায়াত। ওই সময় কোনো একটি বিষয় নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দেন জামায়াতকর্মীরা। সাংবাদিকরা প্রতিবাদ জানালে জামায়াত সমর্থকরা উত্তেজিত হয়ে হামলা চালান।
এতে দৈনিক সকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক মাহফুজুর রহমান শিশির আহত হন। তাঁর মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা যায়। পরে অন্য সাংবাদিকরা তাঁকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার পর ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান একে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করেন।
এরপর বেলা আড়াইটার কিছু আগে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন।
বিবৃতিতে দেলাওয়ার হোসেন বলেন, জামায়াতে ইসলামী স্বাধীন সাংবাদিকতার প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের সুরক্ষায় বদ্ধপরিকর। জামায়াতে ইসলামীর কোনো স্তরের জনশক্তি স্বাধীন সাংবাদিকতায় কখনো বাধা সৃষ্টি করেনি, আগামীতেও করবে না। আজ ধানমন্ডিতে অনাকাঙ্ক্ষিতভাবে সাংবাদিকদের ওপর হামলার যেই ঘটনা ঘটেছে এর সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো জনশক্তি জড়িত থাকলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেছেন, জামায়াতের প্রোগ্রামে গুপ্তচর কেউ এমন ঘটনা ঘটিয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ধানমন্ডি জোন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুর নবী মানিককে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। আগামীকালের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৬ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৪ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে