স্ট্রিম প্রতিবেদক

দেশের বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর (স্কুল ও কলেজ) অ্যাডহক বা অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি হতে হলে শিক্ষাগত যোগ্যতা অন্তত স্নাতক বা সমমানের হতে হবে। এ বিষয়ে নির্দেশনা দিয়ে আজ সোমবার পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী স্বাক্ষরিত ওই পরিপত্রে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির প্রবিধানমালা, ২০২৪-এর সংশোধনী অনুযায়ী এই নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
পরিপত্রের নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক বা সমমান। তবে আবশ্যক ক্ষেত্রে সভাপতি নির্ধারণে কোনো ব্যক্তির শিক্ষার প্রসার ও উন্নয়নে বিশেষ অবদান বা অন্য কোনো বিশেষ যোগ্যতা থাকলে শর্ত শিথিলের বিষয়ে মন্ত্রণালয় প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে।
অ্যাডহক কমিটির সভাপতি মনোনয়নের প্রক্রিয়াও পরিপত্রে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সভাপতি মনোনয়নের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তিনজনের নাম ও জীবনবৃত্তান্তসহ একটি প্যানেল বা প্রস্তাব শিক্ষা বোর্ডের কাছে পাঠাবেন। মহানগর এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য এলাকার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে এই প্রস্তাব পাঠাতে হবে। প্রতিষ্ঠান থেকে পাঠানো প্রস্তাবিত ওই তিনজনের মধ্য থেকে যাচাই-বাছাই করে একজনকে সভাপতি হিসেবে মনোনীত করবে শিক্ষা বোর্ড।
প্রস্তাবিত এই তিন ব্যক্তির প্যানেল কাদের মধ্য থেকে তৈরি করা হবে, তা-ও আদেশে স্পষ্ট করা হয়েছে। বলা হয়েছে, সংশ্লিষ্ট জেলা বা উপজেলার সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী বা খ্যাতিমান সমাজসেবক এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের মধ্য থেকে তিনজনের নাম প্রস্তাব করে পাঠাতে হবে।
১০ মার্চ অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্তের আলোকে ঢাকা শিক্ষা বোর্ডসহ অন্যান্য বোর্ডের জন্য এই নির্দেশনা জারি করা হয়েছে।

.png)

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন ‘গণভবন’ এখন জুলাই স্মৃতি জাদুঘর। গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গত ৫ আগস্ট জাদুঘরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে এটি শুধু চব্বিশের জুলাই নয়, আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনামলের নিপীড়ন-নৃশংসতার সাক্ষী।
৩১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, সরকারের লক্ষ্য কেবল নতুন ভাতা চালু নয়, বরং অধিকারভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়া।
২ ঘণ্টা আগে
কক্সবাজারের মহেশখালী পাহাড় মৌজার সংরক্ষিত বনের ভেতর দিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সড়ক নির্মাণ কার্যক্রমের ওপর দুই মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
২ ঘণ্টা আগে
মৌলভীবাজারের রাজনগরে কাওয়াদীঘি হাওরে কৃত্রিম জলাবদ্ধতায় আমন ধানের জমি ও বীজতলা পানির নিচে তলিয়ে যাওয়ায় বিক্ষভ করেছে স্থানীয় কৃষকেরা। বিক্ষোভ শেষে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।
৩ ঘণ্টা আগে