স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিএনপির প্রার্থীদের মধ্যে ২৩৭ জন ন্যূনতম স্নাতক পাস বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
মাহদী আমিন বলেন, ২৯২টি আসনে বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তাঁদের মধ্যে ৮৫ জনই ইতিপূর্বে সংসদ সদস্য ছিলেন। এছাড়া ১৯ জন বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, বিএনপির ২৩৭ জন প্রার্থী ন্যূনতম স্নাতক সম্পন্ন করেছেন। নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ১০ জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে বিএনপি। ইনশাআল্লাহ এ সংখ্যা আগামী দিনে আরো বাড়ানোর জন্য আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী হওয়া সত্ত্বেও একজন নারীকেও মনোনয়ন দেয়নি এমন রাজনৈতিক দলও রয়েছে, যা হতাশাজনক ও দুঃখজনক।
মাহদী আমিন আরও বলেন, ফ্যাসিস্ট আমলে সবচেয়ে বেশি গুম, খুন, নিপীড়ন, হামলা, মামলা এবং নির্যাতনের শিকার হয়েছে যে দলটি, সেটি বিএনপি। স্বাভাবিকভাবেই বিএনপির মনোনীত প্রার্থীদের মধ্যেও ফ্যাসিস্ট দ্বারা সবচাইতে বেশি যারা নির্যাতিত হয়েছেন, উনাদের আধিক্য রয়েছে।
আওয়ামী লীগ আমলে গুমে শিকার হয়েছিলেন, এমন তিনজন প্রার্থী রয়েছেন বলেও জানান তিনি। তাঁরা হলেন সালাহউদ্দিন আহমদ, আনিসুর রহমান তালুকদার খোকন ও হুম্মাম কাদের চৌধুরী। এছাড়া গুমের শিকার হওয়া পরিবারের মধ্য থেকে দুজন প্রার্থী রয়েছেন। তারা হলেন— সাবেক এমপি ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা এবং সাজেদুল ইসলাম সুমনের বোন ও মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।

মানবাধিকার কোনো বিশেষ দলের জন্য নয়, বরং এটি সবার জন্য সমান ও সর্বজনীন। যাঁরা ভিন্ন মতাদর্শ পোষণ করেন, তাঁদেরও মানবাধিকার পাওয়ার পূর্ণ অধিকার রয়েছে।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ সদস্য শপথ নিয়েছেন। রোববার (৩ মে) রাত ৯টার দিকে সংসদ ভবনে তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় স্পিকারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিগত ১৬ বছরের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে যে গণমাধ্যমের ব্যর্থতা কীভাবে রাষ্ট্রে ফ্যাসিবাদের বিকাশের পথ প্রশস্ত করে। গুটিকয়েক সংবাদকর্মীর নির্লজ্জ তোষামোদি ও আপসের জন্য জাতিকে চরম মূল্য দিতে হয়েছে।
১১ ঘণ্টা আগে
সংরক্ষিত আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ না করার অনুরোধ করেছেন জোটের আরেক প্রার্থী মনিরা শারমিন। রোববার (৩ মে) রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদনে এই অনুরোধ জানান তিনি।
১২ ঘণ্টা আগে