স্ট্রিম সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই শতাধিক শিক্ষার্থী ঈদুল ফিতরের সময়ে অবস্থান করবেন। চাকরির প্রস্তুতি, একাডেমিক পরীক্ষাসহ নানা কারণে তারা বাড়ি ফিরতে পারেননি। এসব শিক্ষার্থীর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রনেতারাও শিক্ষার্থীদের সঙ্গে উৎসবে অংশ নেবেন বলে জানিয়েছেন।
চাকরির প্রস্তুতির কারণে ঈদে বাড়ি যাচ্ছেন না ইতিহাস বিভাগের শিক্ষার্থী আকাশ ইসলাম। তিনি জানান, সবাই মিলে নামাজে যাওয়া, খাবার খাওয়া ,ছোটদের সালামি দেওয়া, পরিবারের সঙ্গে গল্পগুজব– এসব ভেবে মন বাড়িতে পড়ে রয়েছে। সামনে চাকরির পরীক্ষা, প্রস্তুতির জন্যই থাকতে হচ্ছে।
একাডেমিক পরীক্ষার কারণেও অনৈকে ক্যাম্পাসে থাকছেন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী জয়নাল ইসলাম সাদেক বলেন, ‘ঈদের পরপরই সেমিস্টার ফাইনাল পরীক্ষা। ইচ্ছে থাকলেও যেতে পারছি না।’ তাঁর সুরে অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রঞ্জিত মল্লিক বলেন, ‘বাস্তবতার কারণে বাড়িতে ঈদ করতে পারছি না। ঈদের পরপরই বিভিন্ন ব্যাংকের চাকরির পরীক্ষা হবে। নিরবিলি সময়কে প্রস্তুতির কাজে লাগাব।’
পরিবার থেকে দূরে থাকা শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার কথা জানিয়েছেন ছাত্রনেতারা। শিক্ষার্থীদের নিয়ে নানা আয়োজনের কথা জানিয়েছে প্রশাসন। রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, প্রতি ঈদেই দুই শতাধিক শিক্ষার্থী নানা কারণে ক্যাম্পাসে থাকেন। তাদের একা রেখে নিজের পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে মন সায় দিচ্ছে না। এ কারণে ক্যাম্পাসে থেকে সবাই মিলে আনন্দ করার সিদ্ধান্ত নিয়েছি।’
রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘শিক্ষার্থীদের পাশে রাকসু সব সময় থাকবে। এবার জিএস বা অন্য কেউ থাকলে কোরবানির ঈদে আমি থাকব। এভাবে ভাগ করে আমরা শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করব।’ হলে থাকা শিক্ষার্থীদের তালিকা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ঈদের দিন তাদের জন্য কিছু করার পরিকল্পনা রয়েছে।’
রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘আমাদের কমিটির সুপার ফাইভের ৩-৪ জন রাজশাহীর বাসিন্দা। আমরা শিক্ষার্থীদের সঙ্গে ঈদের নামাজ পড়ব। এজন্য কমিটির অন্য সদস্যদের স্বজনের সঙ্গে ঈদ করার সুযোগ দেওয়া হয়েছে।’
উপ-উপাচার্য ফরিদ উদ্দিন খান জানান, প্রশাসনের পক্ষ থেকে ঈদের ছুটিতে নিরাপত্তা জোরদার করা হবে। সিদ্ধান্ত হলে ঈদের দিন শিক্ষার্থীদের জন্য উন্নত খাবার দেওয়া হবে।

.png)

অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের পেনশন ও কল্যাণ সুবিধা পেতে আগের মতো আর ভোগান্তি ও হয়রানির শিকার হতে হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বর্তমান সরকারের সময়ে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের অফিসে অফিসে ঘুরতে হবে না।
৪ ঘণ্টা আগে
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) একটি বাস মেরামতে প্রায় ২৮ লাখ টাকা খরচ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একটি বাস মেরামতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও আলোচনা তৈরি হয়েছে।
১৪ আগস্ট ২০২৬
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সিনিয়রদের র্যাগিংয়ে গুরুতর অসুস্থ হয়ে হাবিব নামের এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে এ ঘটনা ঘটে।
১৩ আগস্ট ২০২৬
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয়ে ৯ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী থাকার পরও এসএসসি পরীক্ষায় ১৮ জন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। একই ইউনিয়নের আরেকটি বিদ্যালয়ের ১৫ পরীক্ষার্থীর ফলও শূন্য।
১০ আগস্ট ২০২৬