স্ট্রিম প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেছেন, একটি সফল গণঅভ্যুত্থান উত্তর নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে দুই মাস। কিন্তু রাষ্ট্রের সর্বত্র অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা দৃশ্যমান। জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে যে স্বেচ্ছাচারিতা, অর্ধশতাব্দীর অভিজ্ঞতা সমৃদ্ধ রাষ্ট্রে কল্পনা করা কঠিন।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে ইউনুস আহমদ এসব কথা বলেন। ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, জননিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়নি। নির্বাচনের পরে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা হতাশায় পরিণত হচ্ছে।
তিনি বলেন, সরকারের তথ্যমতে তেলের মজুত যথেষ্ট। কিন্তু তেলের জন্য হাহাকার দেখা গেল। মানুষকে চরম ভোগান্তি পোহাতে হলো। জ্বালানির মূল্যবৃদ্ধির পরে পরিবহন খাতসহ সব ক্ষেত্রে যে অরাজকতা তৈরি হয়েছে, তা নিয়েও সরকারের কোনো কর্মপরিকল্পনা দেখা যাচ্ছে না।
ইউনুস আহমদ বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়ে রাষ্ট্রে কোনো সরকার আছে বলে মনে হয় না। লোডশেডিং পরিস্থিতিতে নাজেহাল হচ্ছে মানুষ। পরিস্থিতি উত্তরণের জন্য আস্থা তৈরির মতো কোনো কার্যক্রম দৃশ্যমান না। গত ঈদে গণপরিবহনের বিশৃঙ্খলা ছিল নজীরবিহীন। ব্যাংকিংখাতে সৃষ্ট আস্থা পুনরায় অনাস্থায় পর্যবাসিত হয়েছে। এমন বাস্তবতায় সরকারকে বলব– রাষ্ট্র পরিচালনায় সক্রিয় হোন।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব আহমদ আব্দুল কাইয়ুম, লোকমান হোসেন জাফরী, মুফতি দেলওয়ার হোসাইন সাকী, মুফতি মোস্তফা কামাল, ডা. শহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, মাওলানা মানসুর আহমেদ সাকী, কেএম শরীয়াতুল্লাহ, শেখ ফজলুল করীম মারুফ প্রমুখ।
সালেহ ফুয়াদ

দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মুক্তির মঞ্জিলের আন্দোলন গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত আমরা থামব না।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সৈকত আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ফারহানা মানিক মুনা। শুক্রবার (২৪ জুলাই) দুই দিনব্যাপী সম্মেলন শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছেড়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) দুপুরে দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।
২৫ জুলাই ২০২৬
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একসঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সংগঠনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
২৫ জুলাই ২০২৬