স্ট্রিম প্রতিবেদক

নির্বাচনে জিতে ১১ দলীয় নির্বাচনী ঐক্য ক্ষমতায় গেলে এক মাসের মধ্যে শহীদ শরিফ ওসমান হাদির ঘাতকদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, গত ১৭ মাসে আরেকটি দল ক্ষমতায় না গিয়েও একই জুলুমের নমুনা দেখিয়েছে। সুতরাং ভোট দেওয়ার জন্য এই আমলনামাই যথেষ্ট।
বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লার দেবিদ্বার নিউমার্কেট চত্বরে নির্বাচনী পদযাত্রার পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসিফ মাহমুদ। উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, যারা ভোট চাইতে আসবে, তাদের বলবেন— আগে হাদি হত্যার বিচারের নিশ্চয়তা দিতে হবে। একইসঙ্গে কুমিল্লাকে এক মাসের মধ্যে বিভাগ ঘোষণা করতে।
অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, ‘আমরা ইতিহাসের একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কেমন হবে। আমরা গত ১৭ বছর আওয়ামী লীগের গুম-খুন ও নিপীড়ন দেখেছি। গত ১৭ মাসে আরেকটি দল ক্ষমতায় না গিয়েও একই জুলুমের নমুনা দেখিয়েছে। সুতরাং ভোট দেওয়ার জন্য এই আমলনামাই যথেষ্ট।’

তিনি বলেন, বিএনপির প্রার্থীরা কুমিল্লায় উন্নয়ন কার্যক্রম যাতে না হয়, সেজন্য প্রধান উপদেষ্টাকে বলেছেন। তারা ব্যাংক লুটেরা ও বিদেশি নাগরিকদের মনোনয়ন দিয়েছে। তরুণরা জুলাই বিপ্লবে জীবন দিয়েছে। তারা কারও দয়ার ওপর নির্ভরশীল হতে পারে না। আমরা তরুণদের সম্মানজনক কাজ দিয়ে স্বাবলম্বী করতে চাই।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যের সমালোচনা করে পথসভায় এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরা শারমিন বলেন, বিএনপি চেয়ারম্যান কুমিল্লায় এসে ইপিজেড করার ঘোষণা দিয়েছেন। অথচ কুমিল্লায় ২০০০ সাল থেকে ইপিজেড রয়েছে। তারেক রহমান, আপনাকে বলব– দেশ নিয়ে একটু পড়ালেখা করুন। কোথায় কী আছে, ভৌগোলিক অবস্থান কী, খোঁজ নিয়ে প্রতিশ্রুতি দিন। ভুয়া ইপিজেড ও কার্ডের লোভ জনগণ আর খাবে না।
নারীদের উদ্দেশে তিনি বলেন, কোনো নারী হেনস্তাকারীকে সংসদে পাঠাবেন না। চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসমুক্ত দেবীদ্বার গড়তে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
পথসভায় কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, জুলাই বিপ্লবের অন্যতম মহানায়ক হাসনাত আবদুল্লাহকে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ঘোষণা করা হয়েছে। দেবীদ্বার থেকে সর্বোচ্চসংখ্যক ভোট দিয়ে আমরা তাঁকে সংসদে পাঠাব।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬