স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে রাজনৈতিক দলের প্রধানেরা জাতির উদ্দেশে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দিতে আবেদন করেছেন। এরই ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বিটিভিতে ভাষণ দেবেন।
রোববার নাহিদ ইসলাম ও সোমবার মামুনুল হক ভাষণ দেবেন বলে নিজ নিজ দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নির্বাচনী মিডিয়া কমিটির প্রধান মাহবুব আলম জানিয়েছেন, রোববার বেলা ২টায় বিটিভিতে নাহিদ ইসলামের ভাষণ রেকর্ড করা হবে। সম্প্রচারের সূচি বিটিভি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে জানায়নি। তাঁরা ধারণা করছেন, সন্ধ্যা ৭টায় ভাষণটি সম্প্রচার হতে পারে।
৪ ফেব্রুয়ারি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সই করা চিঠিতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিটিভিতে ভাষণের স্লট চেয়ে আবেদন করা হয়।
এদিকে শনিবার খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ স্ট্রিমকে বলেন, রোববার রাতে বিটিভিতে মাওলানা মামুনুল হকের ভাষণ রেকর্ড করা হবে। সম্প্রচারের সূচি বিটিভি কর্তৃপক্ষ না জানালেও তাঁরা ধারণা কছেন, পরদিন সোমবার সন্ধ্যায় ভাষণটি সম্প্রচার হবে।
গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফের সই করা চিঠিতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিটিভিতে ভাষণের স্লট চেয়ে আবেদন করা হয়।
মামুনুল হক ও নাহিদ ইসলাম ছাড়াও বিটিভি ও বাংলাদেশ বেতারে ভাষণ প্রচারের জন্য ইসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারেক রহমান, ডা. শফিকুর রহমান পক্ষে তাদের দল আবেদন করেছে।
ইসির নির্দেশনা অনুযায়ী, আগামী ৯ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ প্রচারের ব্যবস্থা নিতে বিটিভিকে বলা হয়েছে। অন্যদিকে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আগামী ৯ ফেব্রুয়ারি রাত ৯টায় ভাষণ দেওয়ার আগ্রহ প্রকাশ করে আবেদন করেছেন।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট হবে। ৫১টি রাজনৈতিক দলের অংশগ্রহণে এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬