স্ট্রিম প্রতিবেদক

চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় শুরা সদস্য ও সাবেক সংসদ সদস্য হুমায়ুন কবির চৌধুরী বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন।
আজ শনিবার (৬ ডিসেম্বর) ইসলামী আন্দোলন বাংলাদেশের নওগাঁ জেলার সাবেক সভাপতি হুমায়ুন কবির আনুষ্ঠানিকভাবে মাওলানা মামুনুল হকের দল খেলাফত মজলিসে যোগ দেন।
খেলাফত মজলিসের প্রচার সম্পাদক হাসান জুনাইদ জানিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা বিএসএ হুমায়ুন কবির চৌধুরী নওগাঁ–২ (পত্নীতলা–ধামইরহাট) আসনে ১৯৮৬-১৯৮৮ মেয়াদে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য ছিলেন। এরপরে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য ও নওগাঁ জেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন। মাঝখানে দীর্ঘ দিন রাজনীতিতে নিষ্ক্রিয় ছিলেন। আজ নির্ধারিত প্রাথমিক সদস্যপদের ফরম পূরণ করে মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের হাতে তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন।
যোগদান অনুষ্ঠানে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ‘সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দেশে ইনসাফভিত্তিক পরিবর্তনের জনআকাঙ্ক্ষা প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। গণমানুষ ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার ওপর প্রতিষ্ঠিত রাজনীতির প্রতি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আস্থাশীল। এর ধারাবাহিকতায় প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করছেন। আমরা একে ইসলামী সমাজব্যবস্থার প্রতি জনগণের প্রত্যাবর্তনের গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিস গণভিত্তি সম্প্রসারণ, পারস্পরিক বিদ্বেষমুক্ত ইসলামপন্থী ও আধিপত্যবাদবিরোধী জাতীয় ঐক্য গঠন, আগামী নির্বাচনে ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রতিশ্রুতি বহনকারী রাজনৈতিক বিকল্প উপস্থাপন এবং দীর্ঘমেয়াদে খেলাফতভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হচ্ছে। আজকের এই যোগদান সেই অগ্রগতিরই প্রতিফলন।’
রাজধানীর মোহাম্মদপুরে মহাসচিবের কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইসরাফিল আলম, খেলাফত যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণের বায়তুলমাল সম্পাদক হুসাইন আহমদ এবং জেলা শাখার অফিস সম্পাদক মুফতি আব্দুল আউয়াল প্রমুখ।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬