স্ট্রিম প্রতিবেদক

চীন সরকারের আমন্ত্রণে দেশটি সফরে গেছে ক্ষমতাসীন বিএনপির প্রতিনিধি দল। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে দলটি চীনে পৌঁছায়।
এই প্রতিনিধি দলে থাকার কথা ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তবে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকায় তিনি যেতে পারেননি। আগামী ১৯ এপ্রিল মির্জা ফখরুল এই দলের সঙ্গে যুক্ত হবেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি স্ট্রিমকে বলেন, ভোরে বিএনপির প্রতিনিধি দল চীনে পৌঁছেছে। ১৯ সদস্যের দলটির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাঈল জবিউল্লাহ।
এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না নর্দান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চীনের উদ্দেশে রওনা হন তারা।
প্রতিনিধি দলে রয়েছেন- বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু ও ড. আসাদুজ্জামান রিপন, চেয়ারম্যানের উপদেষ্টা নজমুল হক নান্নু, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও হাবিব-উন নবী খান সোহেল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, চলচ্চিত্রকার আশরাফ উদ্দিন উজ্জ্বল, সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মোস্তাফিজুর রহমান বাবুল, মনোয়ার হোসেন খান, সাঈদ আল নোমান এবং সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি। এ ছাড়া ঢাকা-১৪ আসনে বিএনপির প্রার্থী সানজিদা ইসলাম তুলি, কামাল আনোয়ার আহমেদ, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান ও মীর সোলাইমান রয়েছেন প্রতিনিধি দলে।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬