স্ট্রিম সংবাদদাতা

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক মো. হারুনুর রশিদকে ধানের শীষের প্রতীকে প্রার্থী ঘোষণার পর থেকে স্থানীয় পর্যায়ে দলের একটি অংশ বিদ্রোহ করছে। এই পরিস্থিতিতে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ সব ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিমের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।
স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে মনোনয়ন না পেয়ে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের সমর্থকেরা আন্দোলন শুরু করেছেন। দলের মনোনয়ন না পেয়ে ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হান্নান। এই আসনে হান্নান ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী, বিএনপি-সমর্থিত সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মোজাম্মেল, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্বাস উদ্দিনও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দলের নেতা-কর্মীদের বিদ্রোহ সামলাতে না পেরে শেষ পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান বলেন, ‘শুনেছি, আমাকে এবং আমার দলের বিভিন্ন ইউনিটের দলীয় কার্যক্রম স্থগিত করা হয়েছে। কিন্তু আমাদের বহিষ্কার করা হয়নি। আমি দলীয় মনোনয়ন পাইনি, এতে কোনো দুঃখ নেই। কারণ, ফরিদগঞ্জ উপজেলার দলীয় সব কমিটির সমর্থন আমার পক্ষে রয়েছে। এ জন্য আমি ধানের শীষ পাই আর না পাই, মনোনয়নপত্র সংগ্রহ করেছি। স্বতন্ত্র থেকে নির্বাচন করব।’
ঘটনার সত্যতা স্বীকার করে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিম বলেন, ‘আমরা অনেকবার চেষ্টা করেছি, সবাই যেন এক হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচন করেন। কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। কেন্দ্রকে বিষয়টি জানালে তাঁরা আমাদের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিসহ সব ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেন।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬