স্ট্রিম প্রতিবেদক

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘নির্বাচন কমিশনসহ সবার উদ্দেশে বলতে চাই, সমতা বিধান করতে হবে, সাম্যতা আনতে হবে। আমাদের ভদ্রতা দুর্বলতা নয়, আমরা গণতন্ত্রকে ভালোবাসি। আমরা রক্তের সিঁড়ি মাড়িয়ে আজকে এখানে উপনীত হয়েছি। সুতরাং যারা গণতন্ত্রের এই উত্তরণের পথকে কণ্টকাকীর্ণ করতে চায়, তাদের মনে রাখতে হবে; আমরা গণতন্ত্রে ফিরবই ফিরবো, ইনশাআল্লাহ।’
শনিবার (১৭ জানুয়ারি) ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’ এর আয়োজনে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গুম-খুন হওয়া স্বজনদের সঙ্গে মতবিনিময় সভা হয়। সেখানে এসব কথা বলেন সালাহউদ্দিন।
বিগত আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুম-খুন এবং চব্বিশের গণঅভ্যুত্থানে হতহতের সংখ্যা তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘এত ত্যাগ, এত রক্ত, এত আত্মদান; পৃথিবীর অন্য কোনো জাতি দিয়েছে কিনা জানা নেই। আমরা একটা রাক্ষস-রাজ্যে ছিলাম, মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছিল আমাদের এই প্রিয় মাতৃভূমি। সেখান থেকে মুক্তি পেতে যাঁরা অবদান রেখেছেন, যাঁরা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, যাঁরা অশ্রু দিচ্ছেন অবিরত; সেটা অবশ্যই জাতি মনে রাখবে। আমরা এত রক্তের বিনিময়ে জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবই ফেরাব, ইনশাল্লাহ।
এ সময় তিনি গুম ও খুনের বিচারের বিষয়ে দলের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা দিয়েছেন—আল্লাহ যদি সরকারে নিয়ে আসেন, তবে এই দেশে সংঘটিত প্রতিটি গুম ও খুনের বিচার করা হবে।’
জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের কর্মসূচি স্থগিত প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের নেতা রংপুরের আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করতে চেয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির স্বার্থে আমরা সেই কর্মসূচি স্থগিত করি। কিন্তু নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল মনে করল, সেটা আমাদের দুর্বলতা। তাদের বলতে চাই, এটা আমাদের ভদ্রতা।’
নির্বাচন নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র সহ্য করা হবে না জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এবং একটি রাজনৈতিক দল যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় এবং বিভিন্ন কৌশলে নির্বাচন থেকে সরে দাঁড়াতে চায়, আমরা সেই সুযোগ দেব না।’
বক্তব্যে গুমের পরিসংখ্যান তুলে ধরে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘একটি মানবাধিকার সংগঠনের হিসাবে ২০২৩ সাল পর্যন্ত গুমের শিকার মানুষের সংখ্যা ছিল ৭০৯ জন। কিন্তু গুম কমিশন গঠিত হওয়ার পর সেখানে ১ হাজার ৮৫০ জনের নাম রেজিস্টার্ড হয়েছে। এর মধ্যে ৩৫০ জনের বিষয়টি তদন্তাধীন আছে এবং মানবাধিকার সংগঠনের আগের তালিকার ১৫৫ জন আজও ফিরে আসেননি।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬