যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাদের ঋণ শোধ করার সময় এসেছে: তারেক রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৪: ৪৫
বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাদের ঋণ শোধ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি উপস্থিত জনতাকে আশ্বাস দিয়ে বলেন, ‘ক্ষমতায় গেলে জনগণকে দেওয়া সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে’।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ এর নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের দীর্ঘ প্রতীক্ষিত নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন কেবল একটি ভোট নয়, বরং জুলাই আন্দোলনে জীবন দেওয়া শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র রক্ষার এক বড় সুযোগ’।

নিজের নির্বাচনী আসন প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এই ঢাকা-১৭ আসন আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত আবেগের জায়গা। এখানে আমি এবং আমার ভাই বড় হয়েছি। আমাদের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর জীবনের অধিকাংশ সময় এই এলাকাতেই কাটিয়েছেন। এই মাটির সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক’।

জনসভায় বক্তব্য দিচ্ছেন তারেক রহমান
জনসভায় বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

এসময় তারেক রহমান বলেন, ‘এই এলাকার মানুষের প্রত্যাশা পূরণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ’।

তিনি আরও বলেন, ‘মা-বোনেরা যদি আর্থিকভাবে স্বাধীন না হন, তবে উন্নত জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারব না। বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন, আর আমরা এবার সেই শিক্ষিত নারী ও গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করব। এই কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি মা ও গৃহিণীর কাছে সরকারের পক্ষ থেকে সরাসরি আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হবে’।

Ad 300x250
লেটেস্ট
সর্বাধিক পঠিত

সম্পর্কিত