স্ট্রিম প্রতিবেদক

নির্বাচনের ঠিক আগমুহূর্তে জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করায় চরমোনাই পীর মাওলানা রেজাউল করীম ও তাঁর দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
আজ বুধবার (২১ জানুয়ারি) বেলা তিনটায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নির্বাচনের পূর্বমুহূর্তে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাবিধ্বংসী মওদুদীবাদী জামায়াতের জোট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সাহসী সিদ্ধান্ত গ্রহণ করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইকে আন্তরিক মুবারকবাদ জানিয়েছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফিজাহুল্লাহ।’
মঙ্গলবারের (২০ জানুয়ারি) তারিখ উল্লেখ করা বিবৃতিটি পাঠান হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী।
বিবৃতিতে বাবুনগরী বলেন, ‘আমরা হেফাজতের পক্ষ থেকে ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত বাংলাদেশে সহিহ আকিদায় বিশ্বাসী ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইসলামপন্থীদের বৃহত্তর ঐক্য গড়ার লক্ষ্যে কাজ করেছি। মওদুদীবাদী জামায়াতকে বাদ দিয়ে এক হওয়ার আহ্বান জানিয়েছি। ঈমান ও আকিদা বিসর্জন দিয়ে কারো সঙ্গে জোট না করতে সতর্ক করেছি।’
তিনি আরও বলেন, ‘আলহামদুলিল্লাহ! মওদুদীবাদী জামায়াতের খপ্পর থেকে বের হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে রাজনৈতিক পথচলা শুরু করতে পারায় বিশেষ মুবারকবাদ জানাই। ইসলামী রাজনীতিতে হকপন্থিদের একক পথচলা খুবই প্রয়োজনীয় ছিল। এই পদক্ষেপ আগামীতে ভালো ফল বয়ে আনবে ইনশাআল্লাহ।’
হেফাজত আমির উল্লেখ করেন, জামায়াতের সাথে থাকার কারণে এ দেশের ইসলামপন্থার বড় ক্ষতির আশঙ্কা ছিল। চরমোনাই পীরের একক পথচলার সিদ্ধান্ত সেই ক্ষতির পথ অনেকটাই বন্ধ করবে। তিনি বলেন, ‘এই সাহসী পদক্ষেপ নিতে পারায় ইসলামী আন্দোলনের আমির ও এই দলকে বিশেষ মুবারকবাদ জানাই।’
বিবৃতিতে আরও বলা হয়, হেফাজত বরাবরের মতো আগামী নির্বাচনেও কোনো দলের পক্ষে অবস্থান নেবে না। আমির বলেন, জনগণ নিরেট ইসলামপন্থীদেরই ভোট দেবে বলে আমি আশাবাদী। যারা ইসলামের নামে মওদুদীবাদ ও ভ্রান্ত আকিদা পোষণ করে, তাদের ভোট না দেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আগামী নির্বাচনে উলামায়ে দেওবন্দ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের সব অনুসারী ঐক্যবদ্ধভাবে পথ চলবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জুলাই গণঅভ্যুত্থান ছিল নিপীড়ন, বৈষম্য ও স্বৈরাচারের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোটদাতাদের ঐক্যবদ্ধ করে জুলাই সনদ বাস্তবায়নে কাজ করা হবে।
১৭ ঘণ্টা আগে
বাংলাদেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার (১২ জুন) দেশের সীমান্তবর্তী সব জেলা ও পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে জামায়াত-এনসিপিসহ ১১ দলীয় ঐক্য।
১ দিন আগে
ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালানোর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। রাজধানীর নাখালপাড়ার মঙ্গলবার (৯ জুন) বিকেলে এনসিপির বৃক্ষ বিতরণ কর্মসূচিতে এমন মন্তব্য করেন তারা।
১ দিন আগে
জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার বাজেট প্রস্তাব দিয়েছে। জিডিপি ১২ দশমিক ১৪ শতাংশের সমান এই বাজেটকে তারা জনমুখী ও বাস্তবসম্মত বলে দাবি করেছে।
২ দিন আগে