স্ট্রিম প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর তৎপরতা ঠেকাতে মাঠে নেমেছে ছাত্রদল। মঙ্গলবার ভোর থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অবস্থান নেন বিএনপির সহযোগী সংগঠনটির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলের পাশাপাশি করেন মোটরসাইকেল শোডাউন।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে তৎপরতা নিয়ে কিছুটা শঙ্কা থাকলেও রাজধানীতে জীবনযাত্রা স্বাভাবিক দেখা গেছে।
সরেজমিনে কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ, ধানমন্ডি ও মিরপুর এলাকায় দেখা গেছে, যান চলাচল স্বাভাবিক। দুই এক জায়গায় শুধু যান ও জনসমাগম কিছুটা কম ছিল। ঝামেলা এড়াতে অনেককে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা এড়িয়ে যেতে দেখা গেছে।
এদিকে, আওয়ামী লীগকে ঠেকাতে সোমবার মধ্যরাত থেকেই খণ্ড খণ্ড মিছিল করতে দেখা যায় ঢাবির বিভিন্ন হল ছাত্রদলের নেতাকর্মীদের। আজ ভোর ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ, কাটাবন ও নীলক্ষেত পর্যন্ত মিছিল বের করে ছাত্রদলের একটি অংশ। তারা আওয়ামী লীগ বিরোধী নানা স্লোগান দেন।
মিছিলের নেতৃত্বে থাকা কেন্দ্রীয় ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মামিনুন ইসলাম জিসান স্ট্রিমকে বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা এ দেশে গণহত্যা চালিয়ে পালিয়ে গেছে, অথচ তাদের নেতাকর্মীদের এ নিয়ে ন্যূনতম অনুতাপ নাই। এই নির্লজ্জ মাফিয়াগোষ্ঠীর অপতৎপরতা রুখে দিতে আমরা মাঠে আছি। জনগণের পাশে আছি।’
মোটরসাইকেল শোডাউন
বিক্ষোভ মিছিলের পাশাপাশি অনেক স্থানে মোটরসাইকেল শোডাউন করতে দেখা গেছে ছাত্রদল নেতাকর্মীদের। ভোর ৬টার দিকে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন ও খন্দকার আনিসুর রহমান অনিকের নেতৃত্বে নীলক্ষেত, শাহবাগ, কাটাবন ও ক্যাম্পাসের ভেতর এমন টহল দিতে দেখা যায়।
রাজধানীর পল্টন ও হাইকোর্ট এলাকায়ও মোটরসাইকেলের বহর নিয়ে নামেন ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ স্ট্রিমকে বলেন, ১৭ বছর ধরে ফ্যাসিবাদ জনগণের ওপর জুলুম করেছে, নিপীড়ন-নির্যাতন করেছে, গুম ও হত্যাকাণ্ড চালিয়েছে। ৫ আগস্ট দেশের সব শ্রেণি-পেশার গণতন্ত্রকামী মানুষ সেই ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে। দেশের সব রাজনীতি সচেতন জনগোষ্ঠীকে নিয়ে, স্বাধীনতাকামী দলগুলোকে নিয়ে, জনগণ নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের আজকের অবস্থান।
এ ছাড়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকায়ও নেতাকর্মীদের খণ্ড খনণ্ড মিছিল এবং অবস্থান নিতে দেখা যায়।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। বিএনপি নেতাকর্মীরা দিনটিতে ২০১৬ সাল থেকে কোনো কর্মসূচির পরিবর্তে মিলাদ ও দোয়া মাহফিল করে আসছেন। শনিবারও কেক কেটে জন্মদিন পালন না করার সিদ্ধান্ত হয়েছে।
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকারে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। এখনো একই দশা। মাত্র পাঁচ মাসেই লোডশেডিংয়ের রেকর্ড ভেঙেছে এই সরকার।
১৪ আগস্ট ২০২৬