স্ট্রিম সংবাদদাতা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক না কেন তা উপড়ে ফেলা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ওসমান হাদির ওপর আক্রমণ যে বা যারাই করুক, আইন তার নিজস্ব গতিতে চলবে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে ঝিনাইদহের শৈলকুপার মালিথিয়া গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল।
তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য সরকার এবং নির্বাচন কমিশন বদ্ধপরিকর। যত বাধার প্রাচীর আসুক কমিশন নির্বাচনের দিকে এগিয়ে যাবে।
এর আগে প্রার্থনা সভায় আসাদুজ্জামান বলেন, দেশে যারা গণতন্ত্র ফিরিয়ে এনেছে, জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছে, তাদের মধ্যে অন্যতম শরিফ ওসমান হাদি। আমরা তাঁর সুস্থতা কামনায় দোয়া করব।
অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে সংসদ সদস্য প্রার্থী হচ্ছেন জানিয়ে তিনি বলেন, ‘আমি সবকিছু ছেড়ে, অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে আপনাদের কাছে আবার ফিরে আসব। একজন ভোটপ্রার্থী হিসেবে ফিরে এলে, আপনাদের সঙ্গে সুখ-দুঃখ, আনন্দের কথা হবে। আমি আমার সততা-নিষ্ঠা, আন্তরিকতা দিয়ে আপনাদের সেবা করব।’
অনুষ্ঠানে ধলহরাচন্দ্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল বারী মোল্লা, ঝিনাইদহ জেলা কৃষক দলের আহবায়ক ওসমান আলী বিশ্বাস, মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম হিরো, শৈলকুপা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১৬ মিনিট আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
৪৪ মিনিট আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৬ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৩ ঘণ্টা আগে