স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১০ দিনব্যাপী নির্বাচনী পদযাত্রা শুরু হচ্ছে সোমবার। যানজটের কারণে গাড়িবহর চট্টগ্রাম পৌঁছাতে দেরি হওয়ায় সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির (মিডিয়া) সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় এ তথ্য জানিয়েছেন। এতে বলা হয়, দীর্ঘ যানজটে এনসিপি নেতৃবৃন্দের গাড়িবহর চট্টগ্রামে পৌঁছাতে দেরি হওয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের পরিকল্পনা থেকে সরে আসতে হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, সোমবার লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়াস্থ শহীদ ইশমামের কবর জিয়ারত করবেন নেতৃবৃন্দ।
এর আগে রোববার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী দলীয় কার্যালয়ের সামনে নির্বাচনী পদযাত্রার শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, এনসিপির পক্ষ থেকে এটি আমাদের ১০ দিনব্যাপী নির্বাচনী সফর। আমাদের প্রার্থীরা যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যেসব গুরুত্বপূর্ণ শহরে এনসিপি শক্তিশালী, সেখানে আমরা পথসভা করব। ১১ দলীয় ঐক্যের পক্ষে আমরা ৩০টি আসনে প্রার্থী দিয়েছি। সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব– এই তিন মূল লক্ষ্য এবং ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত করার উদ্দেশে আমাদের এই প্রচার।
নির্বাচনী ইশতেহার সম্পর্কে আসিফ মাহমুদ জানান, আগামী এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ ইশতেহার প্রকাশ করা হবে, যেখানে তারা কেমন বাংলাদেশ দেখতে চান তা তুলে ধরা হবে।
তিনি আরও জানান, পদযাত্রার মাধ্যমে তারা কেবল দলীয় প্রার্থী নয় বরং শরিক দলের সব প্রার্থীর পক্ষে প্রচার চালাবেন।

-a7b17a.jpeg)
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোটে জিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীও হন। এবার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় তাঁর আসনে উপনির্বাচন নিয়ে শুরু হয়েছে আলোচনা।
১ ঘণ্টা আগে
কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে প্রয়োজেন রাজধানীকে অবরুদ্ধ ও অচল করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
২ ঘণ্টা আগে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে জায়গা পেয়েছেন চার নেতা। শনিবার (১৫ আগস্ট) দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেনের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৭ ঘণ্টা আগে
শোকাবহ ১৫ আগস্ট আজ। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। গত দুই বছরের মতো এবারো দিনটিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে নেই কোনো আনুষ্ঠানিকতা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও কোনো কর্মসূচি দেয়নি।
১৪ ঘণ্টা আগে